
১২ ঘণ্টা পরে রাজশাহীতে বাস চলাচল শুরু হয়েছে। তবে সব রুটে বাস চলাচল স্বাভাবিক হবে সন্ধ্যা সাতটা থেকে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৬টার দিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে রাজশাহীতে সবধরনের বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়ে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা। এতে করে অনেকেই রাজশাহী শিরোইল বাস টার্মিনালে এসে ফিরে গিয়েছেন বাসায়। আবার প্রয়োজনীয়তার তাগিদে কেউ কেউ বিকল্পভাবে যাত্রা করেছে গন্তব্যে।
এরআগে মঙ্গলবার দুপুর দুইটার দিকে শ্রমিক নেতারা রাজশাহী মেট্রোপলিন পুলিশের সহকারী কমিশনার ট্রাফিকের কার্যালয়ে আলোচনায় বসে। সেখানে দুই পক্ষের আলোচনায় সিদ্ধান্ত হয় বাস চলাচলের। যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে দ্রুত সময়ের মধ্যে বাস চালানোর কথা জানায় শ্রমিকরা। শিরোইল বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, টিকিট কাউন্টারগুলো খোলা রয়েছে। যেসব যাত্রীরা অগ্রিম টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে।
এর আগে সোমবার (১৩ জুলাই) বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন ও নির্বাচন আয়োজন নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবিত কমিটিতে জেলা প্রশাসনের প্রতিনিধি, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, রাজশাহী মহানগর পুলিশের প্রতিনিধি এবং শ্রমিক ফেডারেশনের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়।
তবে নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করেন জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু। এ সময় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সঙ্গে তার তীব্র বাগবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়ে যায়। কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা।
এ বিষয়ে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু বলেন, যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সময়ের মধ্যে বাস চালানোর সিদ্ধান্ত হয়। বিকেল ৬টা থেকে বাস চলাচল শুরু হলেও স্বাভাবিক হতে সন্ধ্যা ৭টা বাজবে।
বিএইচ
- ১সংসদে ‘সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার একচ্ছত্র অপব্যবহার’ হচ্ছে: টিআইবি
- ২মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ
- ৩পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ
- ৪আতাইকুলায় প্রবাসীর স্ত্রীর ঘরে মিলল যুবকের মরদহ, প্রবাসীর স্ত্রী আটক
- ৫সব শিক্ষকই ঢাকায় বদলি হতে চান : শিক্ষামন্ত্রী
- ৬ভাঙ্গুড়ার সাবেক এমপি পুত্র রাসেলসহ দুইজন ঢাকা থেকে গ্রেপ্তার
- ৭পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৮যমুনা ভাঙণে নিঃস্ব বৃদ্ধাকে সহায়তা ইউএনওর
- ৯মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ১০মৃত ব্যক্তি ইউনিয়ন বিএনপির কমিটিতে, কুড়িগ্রামে সমালোচনার ঝড়
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৪চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৫৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৬জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৭জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৮জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৯শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ১০নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক





পাঠকের মতামত