প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২০ ১:০৩ পিএম

১৭ ডিসেম্বর নিজের জীবনের বিশেষ দিন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের দিনটি আমার জন্য একটি বিশেষ দিন। ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয় কিন্তু আমরা মুক্ত হই ১৭ ডিসেম্বর। কাজেই দিনটি আমার জন্য বিশেষ দিন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ-ভারত ভার্চুয়াল সামিটে অংশগ্রহণ কালে প্রধানমন্ত্রী একথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভার্চুয়াল সামিটে ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিজয়ের মাসে আপনার সঙ্গে বৈঠক করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ডিসেম্বরে বাংলাদেশের মানুষ মুক্তি চেতনায় উদ্বেলিত হয়ে ওঠে।

তিনি বলেন, আজকের দিনটি আমার জন্য একটি বিশেষ দিন। ১৭ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর অধীনে তখনও আমার মা, ছোট বোন রেহানা ও রাসেল, আমি এবং ছোট্ট ৪ মাসের সজীব ওয়াজেদ জয় আমরা বন্দী ছিলাম। ভারতের কর্নেল অশোক তখন তিনি মেজর ছিলেন। কর্নেল অশোক তারা এসে ১৭ ডিসেম্বর সকালে আমাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করেন। ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয়, কিন্তু আমরা মুক্ত হয়েছিলাম ১৭ ডিসেম্বর।আজকে সেই দিনটি। আমি কর্নেল অশোকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এবং ভারতবাসী ভারতের সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা । সেই দিন আমরা যারা মুক্ত হয়েছিলাম শুধু রেহানা, জয় এবং আমি বেঁচে আছি আর কেউ বেঁচে নাই। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার

পাঠকের মতামত

সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

জাতীয় সংসদ ভবনের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ...

প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) ...

গৃহায়ন প্রতিমন্ত্রী উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি ...

বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। ...