প্রকাশিত: মার্চ ২২, ২০২২ ৫:১৯ পিএম

ঘোষণার পর থেকেই আলোচনা ও সমালোচনার শীর্ষে ছিল রিয়েলিটি শো ‘লক আপ’। এর পরিচালনা করেছেন একতা কাপুর। যা বলিউডের বিতর্কিত কুইন অভিনেত্রী কঙ্গনা রানাউত সঞ্চালনা করেন। ১৬ জন বিতর্কিত তারকাকে কয়েক মাস ধরে লক আপে আটকে রাখাকে ঘিরেই এ রিয়েলিটি শোটি নির্মিত।

শোটি এমএক্স প্লেয়ার এবং অলট বালাজিতে স্ট্রিম করা হয়।

‘লক আপ’র প্রথম পর্ব প্রকাশিত হয় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি। মাত্র ১৯ দিনে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে কঙ্গনার ‘লক আপ’। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এমন খবর জানান একতা কাপুর নিজেই।

তিনি ক্যাপশনে লেখেন, ‘১৯ দিনের মধ্যে রেকর্ড ১০০ মিলিয়ন ভিউয়ের কৃতিত্ব অর্জন করার একমাত্র রিয়েলিটি শো ‘লক আপ’। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে সর্বাধিক দেখা রিয়েলিটি শো এটি।’

অন্যদিকে সঞ্চালক কঙ্গনা রানাউত বলেছেন, ‘১৯ দিনে ১০০ মিলিয়ন ভিউ অবিশ্বাস্য। দর্শকদের কাছ থেকে ‘লক আপ’ যে ভালবাসা এবং স্নেহ পাচ্ছে তাতে আমি অভিভূত। এটি প্রমাণ করে শোয়ের ধারণাটি অনন্য এবং অত্যন্ত বিনোদনমূলক।’

শেয়ার

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...