
ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতালসহ গাজা উপত্যকায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা জাতিসংঘ ও রেডক্রসের কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এক বিবৃতিতে জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনে জরুরিভাবে চিকিৎসা সহায়তা দরকার। এ ধরনের সংঘাত জনসংখ্যার বাস্তুচ্যুতির পাশাপাশি মানবিক সংকটকে আরও বাড়িয়ে তোলে।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলের সাম্প্রতিক হামলায় প্রায় ৭৭ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রায় ৩০টির কাছাকাছি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।
ডব্লিউএইচও বলছে, পশ্চিমতীরসহ পুরো ফিলিস্তিনে কমপক্ষে দুই লাখ মানুষকে যেন চিকিৎসা সহায়তা দেওয়া যায় সে জন্য কাজ চলছে।
হুর কর্মকর্তা রিক পিপারকর্ন বলেন, পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ বিষয়ে উদ্বিগ্ন। আমরা আহ্বান জানাই, গাজায় মানবিক ও উন্নয়ন-সংক্রান্ত সরবরাহ ও কর্মীদের জন্য নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার প্রয়োজন। একই সঙ্গে যখনই প্রয়োজন হবে গাজার বাইরে রোগীদের রেফার করার যেন সুযোগ থাকে।
ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) গাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১৬ মিলিয়ন ডলার অর্থ সহায়তার আবেদন জানিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলায় ফিলিস্তিনের ২৫৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে ৬৬ শিশু। এ ছাড়া হামাসের রকেট হামলায় ইসরাইলের ১২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে দুই শিশু রয়েছে।
- ১জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ২হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৩ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০পূবালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৮লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান





পাঠকের মতামত