ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানে প্রায় এক হাজার ফলন্ত কমলাগাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত ...

পটুয়াখালী কলাপাড়া উপজেলার মহিপুরে ৩৪ লিটার চোলাই মদ সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ১০টার মহিপুর থানা পুলিশের অভিযানে কুয়াকাটা পৌরসভার কেরানীপাড়া রাখাইন পল্লীর ‘রাখাইন ইন’ আবাসিক হোটেল থেকে হেমাতি (৪১) কে ৩৪ লিট্ার চোলাই মদসহ আটক করা হয়। হেমাতি কুয়াকাটা কেরানীপাড়ার বাসিন্দা মংচোহেন মঞ্জু স্ত্রী।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, এঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।

পাঠকের মতামত