
নবম পে-স্কেলের দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকা জেলার দোহার উপজেলায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) সকালে দোহার উপজেলা সরকারি কর্মচারি কল্যাণ পরিষদের আয়োজনে উপজেলা চত্বরের সামনে কর্মচারীরা এ মানববন্ধন ও বিক্ষোভ করেন।
অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মোঃ বাছেত, অফিস সহকারী রাসেল, সমাজকর্মী রুবেল; মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাসুদ, এলজিইডির হিসাব সহকারী বিজয় কুমার, পরিবার পরিকল্পনার ইন্সপেক্টর আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কার্তিক ও সাজেদা; প্রাথমিক শিক্ষা অফিসের রানা।
এসময় উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মোঃ বাছেত বলেন, সর্বশেষ পে-স্কেল দিয়েছে ২০১৫ সালে। নিয়মানুযায়ী ৫ বছর পরপর নতুন বেতন স্কেল দেওয়ার কথা। অথচ ১১ বছর পরেও তা দেওয়া হয়নি। এই ১১ বছরে বেতন বেড়েছে ৫০ শতাংশ আর পণ্যের দাম বেড়েছে ২৬৫ শতাংশ, যা অনেক সাংঘর্ষিক।
তিনি আরও বলেন, এদিকে সরকার পে-কমিশন গঠন করে ৩ মাস সময় নিয়েও তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। যদিও অধিকাংশ সুশীল সমাজ ও বিশ্লেষকরা মনে করেন যে নতুন পে-স্কেল দিতে গেলে সাধারণ মানুষের অর্থনৈতিক প্রভাব ফেলবে। এটা আসলে বাস্তবতার সাথে সমীচীন নই। আমরা অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে তা বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও এখনো গেজেট প্রকাশ হয়নি। দ্রুত গেজেট প্রকাশ করে কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের করতে হবে।
হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিএইচ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত