
সৌদি আরবের আল হাসা শহরে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের কনস্যূলার সেবা প্রদান শুরু হয়েছে। এ সেবা নিতে দূর দূরান্ত থেকেও অনেক প্রবাসী ছুটে আসেন। রিয়াদ থেকে প্রায় ৩২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরে করোনাভাইরাস প্রতিরোধ সৌদি সরকারের নির্দেশিত বিধিনিষেধ মেনে কয়েক শ’ বাংলাদেশি অভিবাসীকে কনস্যূলার সেবা প্রদান করা হয়।
এসময় অভিবাসীদের ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়। এছাড়া দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হূরুব প্রাপ্ত, ইকামা বিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হয়। অভিবাসীদের প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা হয়।
দূতাবাসে সোনালী ব্যাংকের পক্ষ থেকে একাউন্ট খোলা ও ওয়েজ আর্নার্স বন্ড করার সেবা প্রদান করা হয়। সোনালী ব্যাংক প্রতিনিধি প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য উদ্বুদ্ধ করেন।
এ এলাকায় সহস্রাধিক বাংলাদেশী বসবাস করে, এখানে প্রবাসী বাংলাদেশীরা ব্যবসা, কৃষি কাজ, পোলট্রি ফার্মসহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। আল হাসা বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ জন বাংলাদেশি শিক্ষক কর্মরত রয়েছেন।
সেবা গ্রহণ করতে আসা প্রবাসীদের নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা প্রদান করা হয়। স্থানীয় প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন ও করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়। বাংলাদেশি অভিবাসীদের বৈধভাবে সৌদি আরবে ব্যবসা করার পরামর্শ দেয়া হয়। এছাড়া ও বিভিন্ন বিষয়ে সমস্যাগ্রস্ত অভিবাসীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
কনস্যূলার সেবা প্রদান করেন দূতাবাসের মিনিস্টার ও কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিন আহমদ, শ্রম উইং কাউন্সেলর মোঃ আসাদুজ্জামান, প্রথম সচিব (প্রস) মোহাম্মদ ফখরুল ইসলাম ও সোনালী ব্যাংক প্রতিনিধি মোঃ জসীম উদ্দিন খান। এছাড়া বিভিন্ন শাখার দূতাবাসের স্টাফগন কনস্যূলার সেবা প্রদান কাজে সহায়তা করেন।
কনস্যৃলার সেবা শনিবার (১৮ জুলাই) বিকাল ৪টা পর্যন্ত প্রদান করা হবে। এ এলাকায় বসবাসরত বাংলাদেশী অভিবাসীরা দূতাবাসের সেবা পেয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এখানে অভিবাসীদের জরুরী বিভিন্ন সেবা প্রদানের জন্য একটি প্রবাসী সেবা কেন্দ্র ও কাজ করছে। সেবা কেন্দ্র থেকে প্রবাসীরা সপ্তাহের যেকোন দিন সকাল থেকে রাত পর্যন্ত সেবা গ্রহণ করতে পারেন।
- ১স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ২আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৩নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৪দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৫রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি
- ৬স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের
- ৭শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ৯গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে
- ১০দর পতনের শীর্ষে এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ১০স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি





পাঠকের মতামত