
হল্যান্ডের রটারডাম শহরে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলার জন্য যে লকডাউন দেয়া হয়েছে তার বিরুদ্ধে সেখানকার জনগণ সহিংস প্রতিবাদে নেমেছেন। শুক্রবার রাতে বিক্ষোভকারীরা বন্দরনগরী রটারডামে লকডাউনের বিরুদ্ধে রাস্তায় নামলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় এবং বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পানিকামান ব্যবহার করে। এতে বিক্ষোভকারীরা আরো বেশি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়ে মারেন।
বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যাচ্ছে, পুলিশের গাড়িতে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছেন এবং তারা পুলিশের দিকে ইট-পাটকেল ও আগুনে বোমা ছুঁড়ে মারছেন।
করোনাভাইরাস মোকাবেলার জন্য পুলিশ কর্তৃপক্ষ শহরের জরুরি অধ্যাদেশ জারি করেছে। এর আওতায় শহরটিতে গণপরিবহন বন্ধ রয়েছে। এছাড়া, সাধারণ লোকজনকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। কেউ যাতে নির্দেশ অমান্য না করে সেজন্য পুলিশ শহরের বিভিন্ন স্থানে পানিকামান মোতায়েন করেছে এবং ঘোড়ায় চড়ে টহল দিচ্ছে।
গতরাতে সংঘর্ষের ঘটনা অনেক পথচারী ভিডিও করেছেন। পুলিশ কর্তৃপক্ষ এসব পথচারীর প্রতি ফুটেজ সরবরাহ করার আহ্বান জানিয়েছে যাতে ঘটনাটি আরো বিস্তারিত তদন্ত করা সম্ভব হয়।
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৩দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ৪কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ৫ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৬বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৭শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৮শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৯চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ১০জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৩শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৪নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৫একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৬মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৮বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার





পাঠকের মতামত