
ইহুদিবাদী ইসরাইল এবং জর্দানের মধ্যে পানি ও বিদ্যুৎ বিনিময়ের বিষয়ে যে বিশাল চুক্তি হয়েছে তার বিরুদ্ধে জর্দানের রাজধানী আম্মানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল (শুক্রবার) আয়োজিত এ বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন।
এই চুক্তি যদি বাস্তবায়ন হয় তাহলে সেটি হবে জর্দান ও ইসরাইলের মধ্যে এযাবতকালের সবচেয়ে বড় চুক্তি। ২৭ বছর আগে জর্দান এবং ইহুদিবাদী ইসরাইল শান্তি চুক্তি সই করেছিল।
নতুন চুক্তির আওতায় জর্দান ইসরাইলকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। অন্যদিকে, ইসরাইল থেকে পাবে ২০ কোটি ঘণমিটার লবণাক্ত মুক্ত পানি। জর্দান যে বিদ্যুৎ সরবরাহ করবে সে প্রকল্পে অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত।
এই চুক্তির বিরুদ্ধে জর্দানের লোকজন গতকাল আম্মানে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়ে বলেছেন, সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে অথচ প্রতিদিন ইহুদিবাদীরা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করছে। এছাড়া, বিরোধীরা বলছেন, এই চুক্তির ফলে জর্দান ইহুদিবাদী ইসরাইলের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। তাদের বক্তব্য হচ্ছে- সরকারের উচিত ইসরাইলের ওপর নির্ভরশীল না হয়ে পানি সমস্যার প্রকৃত সমাধান করা।
বিক্ষোভকারীদের অনেকে বলেছেন, “আমাদের যেমন বসবাসের অধিকার রয়েছে তেমনি ফিলিস্তিনিদেরও বসবাসের অধিকার রয়েছে। ইসরাইল-ফিলিস্তিনি ইস্যুতে আমরা ফিলিস্তিনিদের সমর্থন করি।”
- ১বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ২শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৩শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৪চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৫জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৬বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৭টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৮বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৯ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ১০স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন





পাঠকের মতামত