
যানবাহনের সকল ধরনের সেবা প্রদানের লক্ষ্যে, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) মোটর ভেহিকেল ডিভিশন (এমভিডি) ২১ ডিসেম্বর ২০২০ তারিখে ঢাকার মিরপুরের গোরান চটবাড়িতে উদ্বোধন করেছে অত্যাধুনিক মোটর ভেহিকেল সার্ভিস সেন্টার। এই সার্ভিস সেন্টারটি জেএসি ট্রাক ও পিক-আপ, জেসিবি কন্সট্রাকশন মেশিনারিজ, শ্যাকম্যান হেভি ডিউটি ট্রাক এবং আঙ্কাই বাসের জন্য ‘৩৬০-ডিগ্রি’ (সকল ধরনের) সেবা প্রদান করবে।
ইপিজিএল হলো বাংলাদেশের বাজারে জেএসি, আঙ্কাই, শ্যাকম্যান ও জেসিবির এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর। বছরের পর বছর ধরে এই বাহনগুলো গ্রাহক সন্তুষ্টি অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় তাদের ‘৩৬০-ডিগ্রি’ সেবা প্রদানের জন্য ইপিজিএলের এমভিডি দেশজুড়ে তাদের বৃহত্তম সার্ভিস সেন্টার খোলার মাইলফলকে পৌঁছেছে। মিরপুরের সার্ভিস সেন্টারটির আয়তন ৪,৮০০ বর্গফুট এবং এটি একসাথে ১৫টিরও বেশি যানবাহনকে সেবা প্রদানে সক্ষম।
এ নিয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ বলেন, ‘অর্থনীতির বিকাশের জন্য একটি কার্যকর পরিবহন ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যে, আমরা আমাদের গ্রাহকদের মোটরযান সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছি। আমরা আমাদের সম্মানিত গ্রাহক ও অংশীদারদের ‘৩৬০-ডিগ্রি’ সেবা প্রদানের জন্য সর্ববৃহৎ মোটর ভেহিকেল সার্ভিস সেন্টার উদ্বোধন করতে পেরে আনন্দিত।’
উদ্বোধনী অনুষ্ঠানে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ঊচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ, পরিচালক এনামুল হক, এবং পরিচালক মো. নুরুল আকতার অন্যতম। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের মোটর ভেহিকেল ডিভিশনের হেড অব বিজনেস এস এম জসিম উদ্দিন।
- ১প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ২বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৩বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৪‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৫কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ৬জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ৭নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ১০এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৭রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত