
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবার পিছিয়ে গেল আগামী বছর ছোটদের জোড়া বিশ্বকাপ। ছেলেদের অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল ২০২১-এর বদলে হবে ২০২৩ সালে।
ফিফা কাউন্সিল ব্যুরো বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ইন্দোনেশিয়ায় ও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ পেরুতে হওয়ার কথা ছিল। ২০২৩ সালে এই দুটি দেশেই দুটি বিশ্বকাপ হবে। করোনার জেরে ছোটদের এই দুটি বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে কোভিড-১৯ এখনও বড় চ্যালেঞ্জ। এখনও আন্তর্জাতিক স্তরে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। আয়োজক দেশ এবং সংশ্লিষ্ট কনফেডারেশনের সঙ্গে ফিফা নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। এটা পরিষ্কার বিশ্বজুড়ে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।’
এখনও পর্যন্ত দুই দেশই তাদের বিশ্বকাপের প্রস্তুতি অনেকটাই এগিয়ে ফেলেছে। এর জন্য দুই দেশকেই কৃতজ্ঞতা জানিয়েছে ফিফা।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১আইসিবি ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২এনআরবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩ইউসিবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫ছাত্রলীগকে ডিফেন্ড করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী রাকসু ভিপির
- ৬চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৭দেশের ৯ জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- ৮জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার
- ৯সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ১০২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৬বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত