
ইউরোপের আটটি দেশে নতুন প্রজাতির করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হানস ক্লুগ এ খবর জানিয়েছেন।
টুইটারে দেয়া এক পোস্টে ক্লুগ লিখেছেন, ‘হু ইউরোপিয়ান অঞ্চলের আটটি দেশে কোভিড-১৯ এর নতুন ভ্যারাইটি ভিওসি-২০২০১২/০১ শনাক্ত করা হয়েছে।’
হানস ক্লুগ বলেন, ‘এই ভ্যারাইটি কোভিড-১৯ এর চেয়ে দ্রুত ছড়ায় এবং অপেক্ষাকৃত কম বয়সীদের সংক্রমিত করে। এর প্রভাব নিরুপণে গবেষণা চলমান রয়েছে, এ সময়ে সতর্কতা অত্যন্ত জরুরি।’
সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পড়া এবং ভিড় এড়িয়ে চলাসহ বিদ্যমান সুরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।
গত ১৪ ডিসেম্বর ব্রিটেনে একটি নতুন ধরণের করোনাভাইরাস স্ট্রেন শনাক্ত করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে উচ্চ সংক্রমণের জন্য দায়ী হতে পারে।
১৯ ডিসেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, করোনার এই নতুন স্টেন ৭০ শতাংশ বেশি সংক্রামক হতে পারে।
করোনাভাইরাসের নতুন এই ধরনের সংক্রমণ ঠেকাতে একে একে ইউরোপের দেশগুলো যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করেছে। এসব দেশের মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, ফ্রান্স, আয়ারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, ইতালি ও তুরস্ক। ভারতও যুক্তরাজ্য থেকে আসা বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বানিজ্য প্রতিদিন/এমআর
- ১হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ২মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
- ৪শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৫সানলাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৬রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৭ফেডারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮১ ঘণ্টায় বেড়েছে ৩৩৬ কোম্পানির শেয়ার দর
- ৯বিশ্ববাজারে ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
- ১০`যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও হামলা করবে না’
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৪চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত