
ইউরোপের আটটি দেশে নতুন প্রজাতির করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হানস ক্লুগ এ খবর জানিয়েছেন।
টুইটারে দেয়া এক পোস্টে ক্লুগ লিখেছেন, ‘হু ইউরোপিয়ান অঞ্চলের আটটি দেশে কোভিড-১৯ এর নতুন ভ্যারাইটি ভিওসি-২০২০১২/০১ শনাক্ত করা হয়েছে।’
হানস ক্লুগ বলেন, ‘এই ভ্যারাইটি কোভিড-১৯ এর চেয়ে দ্রুত ছড়ায় এবং অপেক্ষাকৃত কম বয়সীদের সংক্রমিত করে। এর প্রভাব নিরুপণে গবেষণা চলমান রয়েছে, এ সময়ে সতর্কতা অত্যন্ত জরুরি।’
সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পড়া এবং ভিড় এড়িয়ে চলাসহ বিদ্যমান সুরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।
গত ১৪ ডিসেম্বর ব্রিটেনে একটি নতুন ধরণের করোনাভাইরাস স্ট্রেন শনাক্ত করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে উচ্চ সংক্রমণের জন্য দায়ী হতে পারে।
১৯ ডিসেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, করোনার এই নতুন স্টেন ৭০ শতাংশ বেশি সংক্রামক হতে পারে।
করোনাভাইরাসের নতুন এই ধরনের সংক্রমণ ঠেকাতে একে একে ইউরোপের দেশগুলো যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করেছে। এসব দেশের মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, ফ্রান্স, আয়ারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, ইতালি ও তুরস্ক। ভারতও যুক্তরাজ্য থেকে আসা বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বানিজ্য প্রতিদিন/এমআর
- ১গাজীপুরে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
- ২ফিলিপাইন ব্ল্যাক আখ চাষে ১০ লাখ আয়ের স্বপ্ন
- ৩রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ৬ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭আজ মেগাসিটি ঢাকার বায়ু মাঝারিমানের
- ৮ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯লাফার্জ হোলসিমের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত