
ফিনিশিংয়ে দুর্বলতা আরও একবার ভোগালো বার্সেলোনাকে। প্রায় ১৮ বছর পর ইউরোপা লিগে খেলতে নেমে ঘরের মাঠে নাপোলির সঙ্গে ড্র করলো জাভি হার্নান্দেজের দল।
ক্যাম্প ন্যুয়ে বৃহস্পতিবার রাতে শেষ ষোলোয় ওঠার প্লে-অফে স্বাগতিকদের ১-১ গোলে রুখে দিয়েছে নাপোলি। পিওতর জিয়েলিন্সকির গোলে পিছিয়ে পড়ার পর বার্সেলোনা সমতায় ফেরে পেনাল্টিতে, গোল করেন ফেররান তরেস।
ম্যাচে দাপট দেখিয়ে খেলেও জয় তুলে নিতে পারেনি বার্সা। ৬৭ ভাগ বল দখলে রেখে মোট ২১টি শট নেয় তারা, যার মাত্র ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে নাপোলি ৪ শটের ৪টিই লক্ষ্যে রাখে।
গত রোববার দুর্বল এস্পানিওলের মাঠে হারের মুখ থেকে কোনোমতে ড্র করেছিল বার্সা তারা। এখানেও পিছিয়ে পড়ে ড্র করলো দলটি।
ম্যাচের শুরু থেকে আক্রমণ করলেও গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলছিলেন পেদ্রি, অবামায়েং, তোরেসরা। পাল্টা আক্রমণে ২৯তম মিনিটে এগিয়ে যায় নাপোলিই।
পিওতর জিয়েলিন্সকির শট প্রথমে পা দিয়ে ঠেকিয়ে দিয়েছিলেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। তবে ফিরতি বল পেয়ে সেটা জালে জড়াতে ভুল করেননি পোলিশ ফরোয়ার্ড।
পিছিয়ে পড়া বার্সা দ্বিতীয়ার্ধেও এলোমেলো ফুটবল খেলেছে। অবশেষে তারা ৫৯তম মিনিটে হাঁফ ছেড়ে বেঁচেছে পেনাল্টির কল্যাণে। ডি-বক্সে নাপোলির ডিফেন্ডার জুয়ান জেসুসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে সমতা টানেন তরেস।
৮৭তম মিনিটে দলকে জেতানোর সুযোগ এসেছিল তরেসের সামনে। কিন্তু ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন তরুণ এই ফরোয়ার্ড। শেষপর্যন্ত ১-১ গোলে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৮গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৯সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত