
ইউক্রেনে যুদ্ধটা শেষমেশ বাধিয়েই বসেছে রাশিয়া। এর প্রভাব ফুটবলেও পড়তে শুরু করেছে ইতোমধ্যেই। ইংলিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, তার প্রভাবটা টের পেতে যাচ্ছে ইংলিশ ফুটবল ক্লাব চেলসি। ইউক্রেনে পুরোদমে হামলার পর ব্রিটেন আজীবন নিষিদ্ধ করতে যাচ্ছে দলটির মালিক রোমান আব্রামোভিচকে। রুশ সরকারের সঙ্গে সম্পর্ক থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যার ফলে ইংল্যান্ডে আর কখনো পা রাখতে পারবেন না চেলসির রুশ মালিক!
৫৫ বছর বয়সী রুশ ব্যবসায়ী আব্রামোভিচকে বেশ কয়েক মাস ধরেই চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে দেখা যায়নি। ২০১৮ সালে ব্রিটিশ টায়ার ওয়ান বিনিয়োগকারীর জন্য আবেদন করেছিলেন তিনি, তবে রুশ সরকারের সঙ্গে সম্পর্ক থাকায় তার সে আবেদন নাকচ হয়ে গিয়েছিল। এবার একই কারণে ব্রিটেনে থাকার অধিকার হারাতে যাচ্ছেন তিনি।
ডেইলি মেইল জানাচ্ছে, রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে রোমানের বেশ কিছু ব্যবসায়িক সম্পর্ক আছে। যদিও চেলসির মালিক তা বরাবরই এ বিষয়টি উড়িয়ে দিয়ে এসেছেন।
তবে ২০১৮ সালে চেলসির মালিক যুক্তরাজ্যের এই নিয়মের একটা ফাঁক খুঁজে বের করেছিলেন। ইসরায়েলের নাগরিকত্ব নিয়ে তিনি ছয় মাসের জন্য ব্রিটেনে থাকার সুযোগ আদায় করেছিলেন রুশ এই ধনকুবের।
তবে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লিজ ট্রাস আব্রামোভিচকে নিষিদ্ধ করা হবে কি না, এ নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে তার আঁচ যে অন্যরাও পেতে পারে, এ ইঙ্গিত দিয়েছেন তিনি। ডেইলি মেইলকে তিনি বলেন, ‘আমাদের কাছে রাশিয়ান নেতৃত্বের কর্মকাণ্ডে জড়িতদের একটি দীর্ঘ তালিকা আছে। রাশিয়া যদি তার সৈন্য প্রত্যাহার করতে অস্বীকার করে, আমরা উত্তাপ বাড়াতে পারি, আরও বেশি ব্যাংক, অভিজাত এবং তাৎপর্যপূর্ণ সংস্থাগুলিকে লক্ষ্যবস্তু বানাতে পারি।’
তবে এই কর্মকাণ্ড যে কেবলই রাশান সরকারকে বার্তা দেওয়ার জন্য, সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘এটি পুতিনকে আঘাত দেওয়ার এবং সময়ের সাথে সাথে রাশিয়ান অর্থনৈতিক ব্যবস্থাকে দমিয়ে রাখার জন্য করা হচ্ছে। যারা পুতিনের ঘনিষ্ঠ লোক, তাদের লক্ষ্য করে। যতটা আঘাত দেওয়া যায় তাদের, সেটাই করতে হবে আমাদের।’
- ১বগুড়ায় সড়কে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- ২হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
- ৩গুলশানে আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেফতার ৬
- ৪চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৫সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৬চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৭ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৮জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৯কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ১০বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৭সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৮ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৯গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১০বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন





পাঠকের মতামত