
বাজে রেফারিংয়ের অভিযোগ তুলে মারতে গিয়ে রেফারিকে না পেয়ে রিয়ালের এক কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করে শাস্তির মুখে পড়তে চলেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের চেয়ারম্যান নাসের আল খেলাইফি।
রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হারের পর ম্যাচ শেষে হট্টগোল বাঁধিয়েছিলেন তিনি।
যে কারণে এখন এরই মধ্যে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি কেস গঠন করেছে উয়েফার ডিসিপ্লিনারি কমিটি। খেলাইফির বিরুদ্ধে অভিযোগ এসেছে, তিনি একজন রিয়াল কর্মীকে খুন করার হুমকি দিয়েছেন।
খেলাইফি একা নন, তিনি যখন রেফারিকে খুঁজছিলেন তখন তার সঙ্গে ছিলেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোও। এ দুজনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানাচ্ছে বার্তাসংস্থা রয়টার্স।
উয়েফার মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে একটি আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। উয়েফা নিয়ন্ত্রক, এথিকস ও ডিসিপ্লিনারি বডি আগামীতে এই বিষয়ে সিদ্ধান্ত নিবে।’
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস তাদের প্রতিবেদনে জানাচ্ছে, ম্যাচ শেষে উত্তেজিত অবস্থায় যখন রেফারির কক্ষ খুঁজছিলেন খেলাইফি তখন তা ভিডিও করছিলেন রিয়ালের এক কর্মী। সেই কর্মীকে ‘আমি তোমাকে খুন করবো’ বলে হুমকি দেন খেলাইফি।
- ১দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ২সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৩ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৪সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৫সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ
- ৬সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০
- ৭ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৮ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩
- ৯বগুড়ায় সড়কে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- ১০হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
- ১কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৭সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৮ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৯জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত