
বিস্ময়কর এক গ্রাম। যেখানে বই খুঁজতে আপনাকে যেতে হবে না লাইব্রেরিতে। পুরো গ্রামজুড়েই ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে বই। অর্থাৎ গ্রামটির প্রতি মোড়ে মোড়ে রাখা আছে বুকশেলফ। আর সেখানেই থরে থরে সাজানো আছে বই।
বলছি ভারতের কেরালার কোল্লাম জেলার কোত্তারাক্কারা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরের ছোট্ট এক গ্রাম পেরুমকুলামের কথা।
এই গ্রামের পথে-প্রান্তরে হাঁটতে হাঁটতে আপনি পেয়ে যাবেন বইঘর। সেখানে বসে বই থেকে শুরু করে খবরের কাগজ সবই পড়তে পারবেন। ২০১৭ সালে গ্রামটি ‘বই গ্রাম’ হিসেবে খ্যাতি অর্জন করেছে।
বই পড়ার সংস্কৃতি জাগিয়ে তোলার প্রচেষ্টায় ১৯৪৮ সালে শুরু হয় বই গ্রামের কার্যক্রম। সদ্য স্বাধীন ভারত যখন মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছিল, তখন কেরালার এই গ্রামের একদল যুবক ১০০ বই সংগ্রহের কাজে নেমে পড়েছিল।
পেরুমকুলমের বাসিন্দা কৃষ্ণা পিল্লাই নামের এক যুবক ও তার বন্ধুরা মিলে বইগুলো সংগ্রহ করেন। তারা সেই বইগুলো রাখেন পিল্লাই পরিবারেরই একটি ঘরে। এভাবেই গ্রামটিতে প্রথম গ্রন্থাগার স্থাপিত হয়। গ্রন্থাগারের নাম দেওয়া হয় ‘বাপুজি মেমোরিয়াল লাইব্রেরি’।
গ্রন্থাগারটি ১৯৫৭ সালে একটি নিজস্ব ভবন পেয়েছিল। যা ২০০৮ সালে ক্ষতিগ্রস্ত হওয়ার পর গ্রামবাসীরা সবাই মিলে পুনর্নির্মাণ করেছিলেন। ২০১৬ সালে গ্রন্থাগারটি আবারও সংস্কার করা হয়।
পেরুমকুলামের এক বাসিন্দা যার নাম রাজীব (৫৫), তিনিই গ্রন্থাগারের সভাপতি। ১৯৯৭ সাল থেকে তিনি গ্রন্থাগারের সঙ্গে যুক্ত আছেন। গ্রন্থাগারটি প্রতি বছর ৩২ হাজার রুপি রাষ্ট্রীয় ভাতা পায়।
১০০ বই নিয়ে শুরু হওয়া এই লাইব্রেরিতে আজ প্রায় ৮০০০ বই রয়েছে। তবে গ্রামটি কীভাবে বই গ্রাম হিসেবে গড়ে উঠল? চলুন তবে জেনে নেওয়া যাক সেই কাহিনি-
২০১৬ সালের দিকে বর্তমান প্রজন্ম ঠিক করল, পুরো পেরুমকুলমকেই গ্রন্থাগার হিসেবে গড়ে তোলা হবে। তবে কীভাবে তা সম্ভব? গ্রামের রাস্তার মোড়ে মোড়ে ছোটো ছোটো বইঘর গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হলো।
আসলে রাস্তার পাশে গড়ে তোলা হয় ছোট ছোট বুকসেলফ। ওই বুকসেলফের দরজা খুলেই বই নেওয়া যায়। আবার বন্ধ করে দিলেই ভেতরে নিরাপদ বই।
কাঠের বাক্সের আকারের বুকসেলফ বৃষ্টিতে ভিজে যাতে বই না ভেজে তারও ব্যবস্থা করা হয় উপযুক্ত আচ্ছাদনের মাধ্যমে।
পেরুমকুলমের পথের পাশের একেকটি বইঘরে থাকে ৫০টি করে বই। পথ-গ্রন্থাগার থেকে বই নিয়ে পড়ার এক অভিনব নিয়মও আছে।
এসব বইঘর থেকে বই নিয়ে পড়তে কোনো চার্জ গুনতে হয় না। তবে এই বইঘরে একটি বই রাখার মাধ্যমেই কেবল আপনি বই নিয়ে পড়তে পারবেন।।
- ১জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ২বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৩টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৪বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৫ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৬স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৭আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৮পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৯মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১০ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত