প্রকাশিত: মার্চ ২২, ২০২২ ৮:১৯ পিএম , আপডেট: মার্চ ২২, ২০২২ ৮:২০ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধ যন্ত্রদানব ট্রাক্টর বন্ধে ব্যবস্থা গ্রহন করছে পুলিশ। জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে ট্রাফিক পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

জানাযায়, মহাসড়কে অবৈধ যন্ত্রদানব ট্রাক্টর, নসিমন, করিমন ও ভটভটি বন্ধে নির্দেশনা থাকলেও তা অমান্য করে বন্ধ করা হয়নি। প্রতিনিয়ত দূর্ঘটনা এবং প্রানহানির জন্য এ ধরনের যানবাহন দায়ী হলেও কিছুতেই মহাসড়কে এগুলো চলাচল থামানো যাচ্ছে না। পাথর, ইট-বালি, রড ও সিমেন্ট বোঝাই ওভারলোড ট্রাক চলাচলের কারনে মহাসড়কে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত। তা বন্ধেই জেলা পুলিশ সুপার এর নির্দেশে ট্রাফিক বিভাগ এ অভিযান শুরু করেছে।

তারই ধারাবাহিকতায় ২১ মার্চ সোমবার ফরিদগঞ্জ-চাঁদপুর আঞ্চলিক সড়কের ধানুয়া এলাকা থেকে কৃষি জমির মাটি বোঝাই দুটি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসে।

অবৈধ ট্রাক্টর আটকের বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর ফখরুদ্দিন আজাদ মোল্লা বলেন, অবৈধ ট্রাক্টর থেকে সড়ক এবং মানুষের জীবন রক্ষার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে আমরা ধানুয়া এলাকা থেকে দুটি ট্রাক্টর আটক করেছি।

শেয়ার

পাঠকের মতামত

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং ...

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সেবাগ্রহণে আসা মায়েদের সুবিধার্থে একটি মাতৃদুগ্ধ কর্নার এবং নারীদের জন্য পৃথক ...

নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’

গরুর হাটে যাওয়ার পথে নেশা চক্রের খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়া টাঙ্গাইলের এক গরু ব্যবসায়ীকে ...

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতী সন্তান ফেরদৌসি শাহরিয়ার রিতা (৫৪) মারা ...