
২০১৯-২০ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে ব্র্যাক ব্যাংক। এর মধ্যে নগদ ৭.৫ শতাংশ এবং স্টক ৭.৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে।
কোভিড-১৯ পরিস্থিতির কারণে বৃহস্পতিবার (২৫ জুন) ব্র্যাক ব্যাংকের ২১তম এজিএমে ব্যাংকের প্রথম ভার্চুয়াল বৈঠকে ওই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
এর ফলে ব্যাংকটির বোর্ড গত এপ্রিল মাসে যে লভ্যাংশের প্রস্তাবনা রেখেছিলো তা অপরিবর্তিত থাকছে।
বৈঠকটি ব্যাংকের প্রয়াত প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসানককে উৎসর্গ করা হয়। অংশগ্রহণকারী সবাই তার জন্য এক মিনিট নীরবতা পালন করেন।
এজিএমে সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংকের বোর্ডের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর। বোর্ডের অন্য সদস্য আসিফ সালেহ, ফাহিমা চৌধুরী, ফারজানা আহমেদ, কায়সার কবির, কাজী মাহমুদ সাত্তার ও নিহাদ কবিরও ডিজিটাল মাধ্যমের এই এজিএমে উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ব্যাংকের কোম্পানি সেক্রেটারি রেইস উদ্দীন এটি সঞ্চালন করেন।
ড. আহসান এইচ মনসুর তার সমাপনী বক্তব্যে শেয়ারহোল্ডারদের কাছে ব্যাংকের কার্যকারিতা তুলে ধরে বলেন, ২০১৯ সালে ব্র্যাক ব্যাংক ৪৫৮ কোটি এবং ৫৬৫ কোটি (একক) কর পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে। ২০১৮ সালে এই অর্জন ছিল যথাক্রমে ৫৬৭ কোটি টাকা এবং ৫৫৫ কোটি টাকা।
তিনি আরও জানান, ২০১৯ সালে ব্যাংকের একীভূত পরিচালন মুনাফা হ্রাস পেয়ে ৮৯৬ কোটি টাকা হয়েছে, ২০১৮ সালে যা ছিল ৯৪০ কোটি টাকা। তবে ব্যাংকের একক পরিচালন মুনাফা ২০১৮ সালের ৮৮২ কোটি টাকা থেকে ১৩ শতাংশ বেড়ে ২০১৯ সালে হয়েছে ৯৯৫ কোটি টাকা।
এজিএম-এ শেয়ারহোল্ডাররা ব্র্যাক কর্তৃক মনোনীত পরিচালক আসিফ সালেহকেও ফের নিয়োগের বিষয়টি অনুমোদন করেন।
ড. মনসুর সব শেয়ারহোল্ডার, গ্রাহক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের ব্র্যাক ব্যাংককে অবিচ্ছিন্নভাবে সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- ১তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ২ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ৩তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৪‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৫মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৬পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৭খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৮চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৯সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ১০ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত