
বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দেড় হাজারের বেশি। মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ২১ হাজার ৯২৬ জনে।
একইসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৮৪ হাজার ৭২৬ জন। আগের দিনের তুলনায় দৈনিক শনাক্ত বেড়েছে ৬ লাখেরও বেশি। এতে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪০ লাখ ৮২ হাজার ৭৬৬ জনে।
বুধবার (২৩ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সবশেষ এ তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। মৃত্যুর এ তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, জার্মানি, হংকং ও যুক্তরাজ্য।
দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৫৩ হাজার ৭২৫ জন এবং মারা গেছেন ৩৮৪ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯৯ লাখ ৩৬ হাজার ৫৪০ জন এবং মারা গেছেন ১৩ হাজার ১৪১ জন।
দৈনিক প্রাণহানিতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৫৫২ জন এবং মারা গেছেন ৮১৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৮ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছে ৯ লাখ ৯৯ হাজার ৭৯২ জনের।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৬ হাজার ৩৯৪ জন এবং মারা গেছেন ৪৭২ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৭৯৫ জন এবং মারা গেছেন ৩ লাখ ৬৫ হাজার ৩৭৩ জন।
জার্মানিতে একদিনে আরও ২ লাখ ৬৮ হাজার ৩৫৭ জন শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৩২৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৯১ লাখ ৩৪ হাজার ৫৮৫ জন এবং মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৮৬৫ জন।
আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৮৩৮ জন এবং মারা গেছেন ৪১০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন এবং মারা গেছেন ৬ লাখ ৫৭ হাজার ৭৭৩ জন।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৬২০ জন এবং মারা গেছেন ৬২ জন। এ পর্যন্ত মোট দেশটিতে মোট শনাক্ত ৪ কোটি ৩০ লাখ ১২ হাজার ৫৯১ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৬ হাজার ৬৩৬ জন।
তুরস্কে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৭ হাজার ৪২৬ জন এবং মারা গেছেন ৯০ জন। এসময়ে ইতালিতে নতুন নতুন শনাক্ত ৯৬ হাজার ৩৬৫ জন এবং মারা গেছেন ১৯৭ জন। ইন্দোনেশিয়ায় নতুন শনাক্ত ৭ হাজার ৪৬৪ জন এবং মৃত্যু হয়েছে ১৭০ জনের।
ফ্রান্সে গত একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৭৭৭ জন এবং মারা গেছেন ১৩৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৪৩ লাখ ৪২ হাজার ১১৬ জন এবং মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ২১৮ জন মারা গেছেন। একইসময়ে জাপানে নতুন শনাক্ত ২৯ হাজার ৬৫৭ জন এবং মারা গেছেন ৫৭ জন।
যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫৬ হাজার ২৬৮ জন এবং মারা গেছেন ২৫০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৪ লাখ ১৩ হাজার ৭৩১ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৩ হাজার ৯২৯ জন। গত একদিনে স্পেনে নতুন শনাক্ত ১৩ হাজার ৫৩৬ জন এবং মারা গেছেন ৮৬ জন।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৬৭১ জন এবং মারা গেছেন ১৫ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৫৬ লাখ ৩৫ হাজার ৫০০ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২২ হাজার ১০৭ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হাঙ্গেরিতে ৪৮ জন, হংকংয়ে ২৪৫ জন, আর্জেন্টিনায় ৭৬ জন, ইরানে ৭৩ জন, মালয়েশিয়ায় ৭২ জন, পোলান্ডে ১৩৩ জন এবং থাইল্যান্ডে মৃত্যু হয়েছে ৮৩ জনের।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত