
সেই মা-বাবার কোলে শিশু মিনাকে ফিরিয়ে দিলো হাজীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বাণিজ্য প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে ঋণ ও চিকিৎসা খরচা মেটাতে এক বছর বয়সী কন্যা সন্তানকে বিক্রি করলেন বাবা- শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জুবাইর সৈয়দের প্রচেষ্টা ৪৮ ঘন্টার মধ্যে শিশুকে উদ্ধার করে তার মা-বাবার কোলে ফিরিয়ে দেয়া হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে হাজীগঞ্জ থানায় শিশু জোবায়েরা আক্তার মিনার মা-বাবার কোলে তুলে দেয়া হয়।
পুলিশের উপ-পরিদর্শক নিজাম বলেন, রাজধানীর শাহজাহানপুর এলাকায় ডিএমপি পুলিশের সহায়তায় রাতেই শিশুকে উদ্ধার করা হয়। তবে ওই সময় শিশুকে কিনে নেয়া ব্যক্তিরা বাসায় ছিলেন না। তাদের কাজের ভুয়া থেকে শিশুকে উদ্ধার করা হয়।
সাবেক কাউন্সিলর রায়হানুর রহমান জনি বলেন, শিশুকে উদ্ধার করতে পুলিশের সাথে ঢাকায় গিয়েছি।
বশির মজুমদারের দুই কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার। একটি সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙ্গে যায়। পরে রড লাগানো হয়। টাকার সংকটে সেই রড খুলতে পারছেন না তিনি। বিভিন্ন ব্যাক্তি ও এনজিওর কাছে আছে প্রায় ৫ লাখ টাকার ঋণ। চিকিৎসা খরচ ও ঋণের টাকা যোগাতে এক বছর বয়সী কন্যা শিশু মিনাকে বিক্রি করে দেয়।
সে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড খাটরা-বিলওয়াই মজুমদার বাড়ীর বাসিন্দা।
শিশুকে পেয়ে মা আছমা বেগম জানান, আল্লাহর মেহেরবাণিতে মিনাকে আমার কোলে ফিরে পেয়েছি।
গত সোমবার চাঁদপুরে কোট এভিডেভিড এর মাধ্যমে শিশুকে বিক্রি করেন তারা। এদিকে শিশুর বাবা বশির মজুমদার একটি ব্যাংক একাউন্ট খুলেছেন। তার এই ব্যাংক একাউন্টে চাইলে কেউ এই পরিবারের জন্য সহযোগিতা করতে পারেন।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত