
আলোচিত-সমালোচিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি অগ্রিম ৩৩ হাজার টাকা নিয়েও সিলেটের বালাগঞ্জে একটি ওয়াজ মাহফিলে আসেননি।
মঙ্গলবার (২২ মার্চ) বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ মাহফিলের আয়োজন করেছিলেন স্থানীয়রা।
ওয়াজ মাহফিলটিতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিলো গিয়াস উদ্দিন আত তাহেরিকে। বিকেলের দিকে প্রধান অতিথি হিসেবে তাঁর ওয়াজ করার কথা ছিলো। মাহফিলে আসা বাবদ তাকে অগ্রিম ৩৩ হাজার টাকাও বিকাশে পাঠিয়েছিলেন আয়োজকরা। কিন্তু আজ সকাল থেকেই তাহেরির সঙ্গে যোগাযোগ রাখা মোবাইল ফোনে বার বার কল দিলে কেউ রিসিভ করেননি।
ওয়াজের নির্ধারিত সময় পর্যন্তও কেউ কল রিসিভ করেননি, এমনকি কল ব্যাকও করেননি। এক পর্যায়ে টাকা নিয়ে তাহেরির না আসার বিষয়টি আয়োজক কমিটির পক্ষ থেকে মাহফিলের মাইকে জানিয়ে ওয়াজ শুনতে আসা মুসল্লিদের কাছে ক্ষমা চাওয়া হয়। এসময় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাহেরির বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন। এছাড়াও এসময় আয়োজক কমিটির পক্ষ থেকে তাহেরিকে পুরো সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
এদিকে, ওই ওয়াজ মাহফিলে আয়োজক কমিটির পক্ষ থেকে তাহেরিকে অবাঞ্ছিত ঘোষণার ভিডি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে স্যোসাল মিডিয়ায় তাহেরির সমালোচনায় মেতে ওঠেছেন বেশিরভাগ মানুষ।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির দেয়া ইসলামের মূলভিত্তির সঙ্গে সাংঘর্ষিক কিছু বক্তব্য এবং ওয়াজের নামে কৌতুকপূর্ণ কথাবার্তা ও অঙ্গভঙ্গির কারণে তাকে সমালোচনার পাত্রে পরিণত করেছে। এমন বক্তাকে সিলেটে বিভিন্ন ওয়াজ মাহফিলে নিয়ে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে যায় সমালোচনার ঝড়। তবু সিলেটে অনেক স্থানে আয়োজক কমিটি বার বার তাহেরিকেই আমন্ত্রণ জানান।
ইসলামি বক্তা হিসেবে তি পাওয়া মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি ইতিপূর্বে ‘চা খাবেন? ঢেলে দেই?’ ‘ভাই, পরিবেশটা সুন্দর না, কোনো হৈ চৈ আছে?’ ‘বসেন, বসেন, বইসা যান’ ‘চিল্লাইয়া মার্কেট ফাউন যাইব?’ ‘আমি কি কাউকে গালি দিয়েছি?’ ‘আমি কি কাউকে গালি দিয়েছি? কাহারো বিরুদ্ধে বলতেছি? ‘বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা’ ‘শরীলে একটা ভাব আইসে না?’ কষ্ট হইতেছে আপনার? মোটামুটি শরীলে একটা ভাব আইসে না?’ এমন সব বিতর্কিত বক্তব্যের মাধ্যেমে আলোচনায় চলে আসেন।
এছাড়াও তিনি একটি ওয়াজ মাহফিলে ‘আল্লাহর ধন নবিরে দিয়া, গেলেন আল্লাহ গায়েব হইয়া, নবির ধন খাজায় পাইয়া শুইয়া আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে এমন গান গেয়ে পড়েন মূল ধারার আলেমদের তোপের মুখে। তাকে নিয়ে স্যোসাল মিডিয়ায় নিয়মিতই চলে সমালোচনা ও ট্রল। তার এমন বিভ্রান্তিকর বক্তব্যের জন্য গণমাধ্যমেও হয় লেখালেখি। কিন্তু তারপরও থেমে থাকেনি তাহেরির এমন বিতর্কিত কর্মকান্ড। এরই মাঝে ইদানিং তাহেরির বিরুদ্ধে প্রায়ই অভিযোগ শোনা যায়- অগ্রিম টাকা নিয়ে তিনি উপস্থিত হন না ওয়াজ মাহফিলে। ওয়াজের দিন আয়োজকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। সর্বশেষ সিলেটের বালাগঞ্জেন এ ঘটনায় জেলাজুড়ে ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে।
- ১বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ২একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৩ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ৪বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ৫ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ৬বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৭মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৮সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
- ৯জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ১০ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ১০চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ





পাঠকের মতামত