প্রকাশিত: মার্চ ২৪, ২০২২ ১০:৫২ এএম

কাতার সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দুই দিনের সফর শেষে বুধবার (২৩ মার্চ) তিনি দেশে ফেরেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সফরকালে সোমবার (২১ মার্চ) কাতার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান।

এক্সিবিশনটির উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। উদ্বোধনের আগে কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান। পরে তিনি কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের সঙ্গে প্রদর্শনীতে অংশ নেয়া আন্তর্জাতিক ডিফেন্স ইন্ডাস্ট্রির বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ড. ইসমাইল দেমির সঙ্গেও বৈঠক করেন সেনাপ্রধান।

এক্সিবিশন চলাকালে শ্রীলংকার সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল সাভেন্দ্র সিলভা এবং রুয়ান্ডা সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল জ্য বস্কো কাজুরার সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সাক্ষাতে শ্রীলংকা ও রুয়ান্ডার সশস্ত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্পর্ক আরও জোরদার করাসহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন তিনি।

কাতার সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ এয়ার মার্শাল সালেম বিন হামাদ বিন মোহাম্মদ বিন আকিল আল নাবিতের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তিনি বাংলাদেশ এবং কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় তিনি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বিত যৌথ প্রশিক্ষণ, অনুশীলন এবং অন্যান্য বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

সেনাপ্রধানের এই সফরের মধ্য দিয়ে কাতারসহ প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্পর্ক ও সহযোগিতার সম্ভাবনা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার

পাঠকের মতামত

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...