
পানি দূষণের অভিযোগে ইরানে আটক দক্ষিণ কোরিয়ার একটি তেল ট্যাংকারের ব্যাপারে কথা বলতে তেহরানে একটি প্রতিনিধিদল পাঠাবে সিউল।
পারস্য উপসাগরে রাসায়নিক পদার্থ নিঃসরণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে ইরানের নৌবাহিনী সোমবার ওই ট্যাংকার আটক করে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চোয়ি ইয়ং-সাম মঙ্গলবার সিউলে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, এই মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক মহাপরিচালকের নেতৃত্বে সেদেশের একটি প্রতিনিধিদল শিগগিরই তেহরান সফরে যাবে।
তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে ইরান ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করবেন এবং তারা অতি দ্রুত দু’দেশের মধ্যকার মতপার্থক্য নিরসনের চেষ্টা করবেন।
এদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিউং-ওয়াহা বলেছেন, তার দেশের তেল ট্যাংকার ছাড়িয়ে নেয়ার জন্য এরইমধ্যে তেহরানের সঙ্গে আলোচনা শুরু করেছে সিউল। তবে তাৎক্ষণিক এ আলোচনা দু’দেশের কূটনৈতিক মিশনের মাধ্যমে চলছে এবং দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল তেহরানে পৌঁছালে আলোচনা জোরদার করা হবে।
পারস্য উপসাগরে তেল দূষণ সৃষ্টি করার অভিযোগে গত সোমবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌশাখা দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ আটক করে।
সাগরের পানি দূষিত করার কারণে আদালতের নির্দেশে জাহাজটিকে ইরানের উপকূলে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো ইরানও পরিবেশ দূষণ মোকাবিলা করার ক্ষেত্রে যথেষ্ট স্পর্শকাতর এবং এ কারণে জাহাজটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের জাহাজ চলাচল বিষয় প্রধান কর্মকর্তা ইসমাইল মাক্কিজাদে বলেছেন, সাগরের পরিবেশ দূষিত করা এবং ইরানের পক্ষে থেকে দেয়া সতর্কবার্তা উপেক্ষা করার কারণে দক্ষিণ কোরিয়ার জাহাজটি আটক করা হয়েছে।
বাণিজ্য প্রতিদিন/এম জি
- ১কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ২ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৪শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৮বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৯টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ১০বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত