প্রকাশিত: মার্চ ২৫, ২০২২ ১২:৪৬ পিএম
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল-পাখিভ্যান দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে গাংনী উপজেলার কঁড়ুইগাছি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনায় ছামিউল্লাহ (৩৫) ও রকিবুল ইসলাম (৩৩) গুরুতর ভাবে আহত হন।
এলাকাবাসী জানায়, ছামিউল্লাহ ও রকিবুল মোটরসাইকেলযোগে উপজেলার কঁড়ুইগাছি থেকে গোপালনগর আসছিলেন। এসময় কঁড়ুইগাছি ঈদগাহ ময়দানের নিকটবর্তী স্হানে পৌঁছলে একটি পাখিভ্যানের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হন। স্হানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে গাংনী উপজেলা হেল থ্ কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
আহত ছামিউল্লাহ গোপালনগর গ্রামের ঢোপপাড়ার কামাল মোল্লা’র ছেলে এবং রকিবুল একই পাড়ার মিন্নাত আলীর ছেলে বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত দু’জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল।
শেয়ার

পাঠকের মতামত

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং ...

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সেবাগ্রহণে আসা মায়েদের সুবিধার্থে একটি মাতৃদুগ্ধ কর্নার এবং নারীদের জন্য পৃথক ...

নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’

গরুর হাটে যাওয়ার পথে নেশা চক্রের খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়া টাঙ্গাইলের এক গরু ব্যবসায়ীকে ...

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতী সন্তান ফেরদৌসি শাহরিয়ার রিতা (৫৪) মারা ...