প্রকাশিত: মার্চ ৩০, ২০২২ ১০:৪৮ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের  যমুনা ব্যাংক লিমিটেডের কোর ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ কর‌তে লেন‌দেনসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ছয় দিন বন্ধ থাকবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, যমুনা ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার মাইগ্রেশন কর‌তে আগামী ১ এপ্রিল রাত ১২টা ০১ মিনিট থেকে ৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত থাকবে। ব্যাংকিং লেনদেন ৭ এপ্রিল থেকে আবার শুরু হবে।

ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দেওয়া হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে ...

ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ...