
২০২২ বিশ্বকাপে আর খেলা হচ্ছে না মোহামেদ সালাহর দল মিসরের। সেনেগালের সঙ্গে পেনাল্টি শুটআউটে ৩-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে দলটি।
প্রথম লেগ জিতে বিশ্বকাপে খেলার আশা জিইয়ে রেখেছিল মিসর। তবে দ্বিতীয় লেগে আর সেনেগালের সঙ্গে পেরে উঠল না মোহামেদ সালাহর দল।
আফ্রিকান নেশন্স কাপ হোক কিংবা বিশ্বকাপ বাছাইপর্ব, গোল করার চেয়ে গোল হজম না করাতেই যেন বেশি মনোযোগ ছিল মিসরের। তাতে ফলও মিলছিল। ৪ গোল করে আফ্রিকান নেশন্স কাপ ফাইনালে চলে গিয়েছিলেন সালাহরা৷
সে কৌশল আজও কাজে দিলে কাজটা বর্তে যেত সালাহদের৷ তবে তা আর হয়নি। ম্যাচের চতুর্থ মিনিটে মিসর রক্ষণের ভুলে হজম করে বসে গোল। তাতে প্রথম লেগে পাওয়া ১ গোলের সুবিধাটা উবে যায় দলটির।
উজ্জীবিত সেনেগাল একের পর এক আক্রমণ শানিয়েছে এরপর। আর মিসর তা আটকে গেছে বারবার৷ নির্ধারিত সময় তো বটেই, অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি দলটি। ফলে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে।
সেখানে প্রথম শট নিতে গিয়ে মিস করে ক্রসবারে লাগায় সেনেগাল। এরপরই সালাহ করে বসেন পেনাল্টি মিস। মিসরের আশা ফিকে হয়ে যায় তার সঙ্গেই৷ পরের তিন শটে গোল পেয়েছে সেনেগাল। আর মিসরের দ্বিতীয় ও চতুর্থ পেনাল্টি মিস করে বসেন জিজু, মোহামেদ। অন্য দিকে প্রথমে সুযোগ হারানো সেনেগাল গোল করে পরের তিন শটে।
তাতেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট কাটে সেনেগাল। আর সালাহরা পোড়েন হতাশার আগুনে।
- ১দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ২সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৩ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৪সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৫সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ
- ৬সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০
- ৭ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৮ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩
- ৯বগুড়ায় সড়কে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- ১০হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
- ১কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৭সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৮ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ





পাঠকের মতামত