
ফরিদপুর জেলার সদর উপজেলার বেপরোয়া মাটি টানা ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়েছে স্কুল ছাত্র। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের স্কুল সংলগ্ন মান্নানের দোকানের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত নাইম গেরদার এ.এফ.মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে গেরদা ইউনিয়নের গদাধরডাঙ্গি গ্রামের দিনমজুর সেকেন শেখের ছেলে।
এ ঘটনায় নাইমের পরিবারে সন্তান হারানোর আহাজারি চলছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে ক্লাস শেষে নাইম বাই সাইকেলে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মাটি টানা
একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।
স্থানীয় বাসিন্দা মাসুদ মোল্যা জানান, মাটি বিক্রির ট্রাক্টর গুলো বেপরোয়া চলাচলে আজ এই ঘটনা ঘটল। অনেক অদক্ষ চালক এই গাড়ি গুলো চালায়। আমরা এদের
শাস্তি চাই।
এ ঘটনায় উপস্থিত জনতা তাৎক্ষণিক চালকসহ ঐ ট্রাক্টরটি আটক করে পুলিশে সোপর্দ করে।
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) লিটন ঢালী ঘটনাস্থল পরিদর্শন
করে দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি নিশ্চিতে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জলিল বলেন, খবর পেয়ে
তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এরপর ট্রাক্টরসহ চালককে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
- ১বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ২শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৩শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৪চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৫জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৬বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৭টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৮বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৯ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ১০স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত