প্রকাশিত: এপ্রিল ৩, ২০২২ ৫:৫৯ পিএম

ভোলার চরফ্যাশনের শশীভূষণে পারিবারিক কলহের জেরে মো. ইব্রাহীম (২৫) নামের এক যুবক চালতা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন।
রোববার (৩ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হেজলআলী বাড়িতে এ ঘটনা ঘটে। মো. ইব্রাহীম ওই এলাকার মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৩ এপ্রিল) দুপুরের দিকে একটি মরদেহ গাছে ঝুলতে দেখে স্থারীয়রা পুলিশকে খবর দেয়। শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে বিকাল ৪ টার দিকে ঘটনাস্থলে গিয়ে একটি চালতা গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। এ ঘটনার পরে ঐই বাড়িতে কোন পুরুষ লোক পাওয়া যায়নি। তবে কেন সে আত্মহত্যা করছেন এ বিষয়ে কিছু এখনো জানা যায়নি।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬নং ...

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...