
বিশ্বজুড়ে খুচরা বিক্রির স্টোরগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। পরিবর্তে অনলাইন বিক্রির দিকে এখন অনেক বেশি মনোযোগ দেওয়া হবে বলে শুক্রবার কোম্পানিটি এক ব্লগ পোস্টে এমন সিদ্ধান্তের কথা জানায়। খবর বিজনেস ইনসাইডার।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হচ্ছে কোম্পানিটি জানিয়েছে, বিশ্বজুড়ে খুচরা বিক্রির স্টোরগুলো বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হলেও নিউইয়র্ক সিটি, ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ড শহর এবং অস্ট্রেলিয়ার সিডনি ও ব্রিটেনের লন্ডনের স্টোরগুলো আপাতত ক্রেতাদের চাহিদা পূরণে খোলা থাকবে।
মাইক্রোসফট ওই ব্লগ পোস্টে আরও জানিয়েছে, তাদের খুচরা বিক্রির জন্য নিয়োজিত কর্মীরা এখন থেকে ‘মাইক্রোসফটের কর্পোরেট অফিসগুলো থেকে গ্রাহকদের সেবা প্রদান এবং দূরবর্তী বিক্রয়, প্রশিক্ষণ এবং সহায়তা সরবরাহের মতো কাজগুলো করবেন।’
কোম্পানিটির একজন মুখপাত্র বিজনেস ইনসাইডারকে বলেছেন, ‘বন্ধ হয়ে যাওয়ার কারণে লে-অফ (শ্রমিক কিংবা কর্মীর কর্মচ্যুতি) ঘোষণা করার কোনো পরিকল্পনা এখন কোম্পানির নেই। সকল কর্মীই মাইক্রোসফটে থেকে যাবেন এবং এখানেই কাজ করার সুযোগ পাবেন তারা।’
মহামারি করোনার কারণে গত মার্চেই অস্থায়ীভাবে মাইক্রোসফটের স্টোরগুলো বন্ধ ঘোষণা করা হয়, এখনো তা খোলেনি। এক মাস আগে থেকেই আরেক মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের স্টোরগুলো খুলতে শুরু করে। তবে সংক্রমণ ফের বাড়তে শুরু করায় অনেক স্টোর আবারও বন্ধ করে দিয়েছে অ্যাপল।
- ১ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৩গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৪ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৫৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৬ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৭দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৮ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৯মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ১০অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৭চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৮পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৯রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে





পাঠকের মতামত