
চ্যাম্পিয়নস লিগে দল সাজানো নিয়ে প্রশ্নবিদ্ধ থেকেছে পেপ গার্দিওলার। বিশেষ করে ম্যানচেস্টার সিটি যেসব ম্যাচে নকড আউট হয়েছে। অন্যদিকে ইউরোপ সেরার টুর্নামেন্টে গার্দিওলার অতিরিক্ত চিন্তাও কম আলোচনার বিষয় নয়। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের আগে এই ধরনের প্রশ্নের মুখোমুখি হন সিটি কোচ। তবে সাংবাদিকের প্রশ্নের জবাবে গুরুগম্ভীর না থেকে মজার ছলেই সব কিছুর উত্তর দেন তিনি। নিজের কৌশল নিয়ে হাস্যরস করতে করতে বলেন, অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১২জনকে নিয়ে মাঠে নামবেন তিনি!
প্রথম লেগে অ্যাতলেতিকোর মুখোমুখি হচ্ছে ম্যানসিটি। অতিরিক্ত ভাবনা নিয়ে প্রশ্ন উঠতেই গার্দিওলা বলেছেন, ‘হ্যাঁ, আমি চ্যাম্পিয়নস লিগে সব সময় অতিরিক্ত ভাবি। আর সেটা করি বলেই চ্যাম্পিয়নস লিগে আমার অনেক সাফল্য। বিষয়টা ভালোবাসি বলতে পারেন। তবে সব সময়ই যদি একই ধারায় খেলি, সেটা বিরক্তির জন্ম দেবে।’
ইউরোপ সেরার টুর্নামেন্টে ম্যানসিটির সর্বোচ্চ সাফল্য ফাইনাল। গত আসরের ফাইনালে চেলসির মুখোমুখি হলেও সেবার ১-০ তে হেরে শিরোপা হাতছাড়া করেছিল। সেবার টিম সিলেকশন নিয়েও ছিল সমালোচনা। হোল্ডিং মিডফিল্ডার ছাড়া সাজান দল। কৌশল নিয়ে প্রশ্ন উঠতেই মজার ছলে গার্দিওলা বলেন, ‘আমি আসলে সব সময় নতুন কৌশল আর ধারণার জন্ম দেই। কালকেও আপনারা নতুন কিছু দেখতে পাবেন।’
এর পর হালকা চালে জবাবও দেন তিনি, ‘সবাই যদি মনে করে আমি অ্যাতলেতিকো আর লিভারপুলের বিপক্ষে একই দল খেলাবো, সেটা এভাবে সম্ভব নয়। কারণ দুটি দলেরই মুভমেন্ট ভিন্ন। তাই আমি খেলার আগে বেশি ভাবতে ভালোবাসি। বোকার মতো কৌশল সাজাতে পছন্দ করি। যখন জিততে পারি না, তখন কাঠগড়ায় দাঁড়াই। ফলে এখান থেকে আমি অনুপ্রেরণা নিতে পারি, কালকের জন্য অবিশ্বাস্য কৌশলে দলকে খেলাবো। মাঠে নামবো ১২জন নিয়ে।’
- ১ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩
- ২বগুড়ায় সড়কে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- ৩হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
- ৪গুলশানে আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেফতার ৬
- ৫চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৬সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৭চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৮ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৯জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ১০কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৪নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৭সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৮ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৯গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১০বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন





পাঠকের মতামত