
বেশ কিছুদিন ধরে বার্সেলোনা আছে দারুণ এক ফর্মে। কি রিয়াল মাদ্রিদ, কি অ্যাটলেটিকো; অবলীলায় চার গোল জড়িয়ে দিচ্ছে প্রতিপক্ষের জালে। গেল ম্যাচে সেভিয়ার বিপক্ষে অবশ্য সেই ধারায় ছেদ পড়েছে, তবে ১-০ গোলে জয়টা ঠিকই তুলে নিয়েছে কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা। তাতে সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির অপরাজিত যাত্রাটা দীর্ঘায়িত হলো ১৪ ম্যাচে, উঠে এসেছে লিগের দ্বিতীয় স্থানেও। এরপর কোচ জাভি জানালেন, এবার শিরোপার জন্য লড়বে তার দল।
তবে লা লিগার জেতার পথে বার্সেলোনার যাত্রাটা যে সহজ হবে না, তা আর বলতে! ২৯ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৫৭ পয়েন্ট, জিতেছে ১৬ ম্যাচে, ড্র করেছে ৯ ম্যাচে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পার্থক্যটা ১২ পয়েন্টের। বার্সেলোনার চেয়ে অবশ্য এক ম্যাচ বেশি খেলেছেন বেনজেমারা। তবে তাদের টপকে লিগ জেতার কাজটা যে সহজ নয়, সে বিষয়েও কোনো সন্দেহ নেই বার্সা কোচের।
তবে তার দল যে লড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই জাভির। দায়িত্ব যখন নিচ্ছিলেন, বার্সেলোনা তখন খাবি খাচ্ছে মাঝ টেবিলে, সেখান থেকে শীর্ষ চারে এনে এখন লিগ শিরোপার জন্য লড়ার ঘোষণা দিচ্ছেন। এমন পারফর্ম্যান্সের পর আকাশচুম্বী আত্মবিশ্বাস আসাটাই স্বাভাবিক।
তাই বলে লিগ জেতার আশাটা একটু বেশি কিছুই। শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধানটা ১২ পয়েন্টের। তবে জাভি জানালেন, তার দল লড়বে শেষতক। বললেন, ‘গত ম্যাচে রিয়াল জিতেছিল, তাই এই ম্যাচটা (সেভিয়া) আমাদের জন্য ফাইনাল ছিল। আমরা লড়াইটা চালিয়ে যেতে চাই, যতক্ষণ না গাণিতিকভাবে আশাটা শেষ হয়ে যাচ্ছে আমাদের।’
তবে দুরন্ত ফর্মটা ধরে রাখার বিষয়ে আশাবাদী বার্সেলোনা কোচ। বললেন, ‘চলতি মৌসুমে এটি আমাদের সেরা মুহূর্ত। আমরা দারুণ এক দলকে হারিয়েছি, যাদের রক্ষণ লিগের অন্যতম সেরা। তবে এই জয়ে অন্যদের কোনো বার্তা দিচ্ছি না আমরা। নিজেদেরই তাগিদ দিচ্ছি বরং। এই মুহূর্তে নিজেদের খেলাই উপভোগ করছি আমরা।’
- ১গুলশানে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সার্ভিস সেন্টার চালু
- ২কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে
- ৩তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শিগগিরই: প্রতিমন্ত্রী ফরহাদ
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬টাংস্টেন ও ব্যাটারি বর্জ্য রফতানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- ৭জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
- ৮জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা
- ৯সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
- ১০কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ১মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ২আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৩সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৪গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৫ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৬বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৭সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ১০আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান





পাঠকের মতামত