
বেতন-ভাতা বৃদ্ধি, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে পুলিশি হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে চালক, হেলপার, সুপারভাইজারসহ মটর শ্রমিকেরা।
ধর্মঘট শুরুর এক দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। হঠাৎ শুরু হওয়া এই ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন শত শত ঢাকাগামী বাস যাত্রী।
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ জানান, তবে চলমান এই ধর্মঘট শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ডাকা হয়নি। মালিক পক্ষ থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। ধর্মঘট সম্পর্কে রংপুর জেলা মোটর মালিক সমিতির একাধিক নেতার সাথে যোগাযোগ করা হলে তারা ধর্মঘট সম্পর্কে কিছুই বলতে রাজি হন নি।
বুধবার রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে গিয়ে দেখা গেছে বাস বন্ধ রেখে মটর শ্রমিকেরা সেখানে অলস সময় পার করছেন। আর বাসের অপেক্ষা করছে দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষেরা। মঙ্গলবার হাতে গোনা ৩-৪টি পরিবহন কোম্পানির বাস চালাচল করলেও আজ তা একে বারে বন্ধ রয়েছে।
মটর শ্রমিকেরা জানান, ২-৪টি পরিবহনের চালকদের বেতন ১ হাজার ৯৫০ টাকা, সুপারভাইজারের বেতন ৯০০ টাকা আর হেল্পারের বেতন ৮০০ টাকা দেওয়া হয়। আর অন্যসব পরিবহনের স্টাফদের প্রায় এর অর্ধেক বেতন-ভাতাদি প্রদান করা হয়। এই
বৈষম্য দূর করে বেতনভাতা বৃদ্ধির জন্য তারা মালিকপক্ষের কাছে দীর্ঘদিন ধরে দাবি আসছে।
কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো দাবি মেনে নেওয়া হয়নি। এছাড়াও সড়কে পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধ, আটক শ্রমিকদের মুক্তি সহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে তারা কাজে যোগদান করবে না বলে জানান। আগমনী পরিবহনের কাউন্টার সহযোগী বাবু মিয়া জানান, বলেন, মঙ্গলবার থেকে আমরা কর্মবিরতি পালন করছি। ঢাকায় নেতাদের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু বৈঠক হয়নি। আজ বিকেলে বৈঠক থেকে সিদ্ধান্ত আসতে পারে। সিদ্ধান্ত না আসা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান তিনি।
বাসচালক আব্দুল হান্নান জানান, মালিকপক্ষের লোকজন শুধুমাত্র রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে। এই ধর্মঘটের সাথে শ্রমিক ইউনিয়ন জড়িত নয়।
ধর্মঘট ডেকে রমজান মাসে যাত্রী সাধারণের জিন্মি করার অভিযোগ করে যাত্রী রোকসানা বলেন, সকাল থেকে ঘুরছি কোন বাস যাচ্ছে না। ঢাকায় ফিরতে হবে। হঠাৎ করেই ধর্মঘট ডেকে আমাদেরকে দুর্ভোগে ফেলানো হয়েছে। কামারপাড়া ঢাকা কোচ স্টান্ড উপকমিটির সাধারণ সম্পাদক মিঠু মিয়া জানান, এই স্টান্ডে আমার জানা মতে শ্রমিকরা পরিবহন ধর্মঘটের ডাক দেয়নি। তবে
মালিকরা কি কারণে পরিবহনগুলো বন্ধ রেখেছে, সেটি আমরা জানিনা। ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও নগরীর অন্যসব জায়গায় বাস চলাচল করছে।
- ১জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ২বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৩পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৪অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৫৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৬চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ৭এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৮মাসিক সম্মানি পাবে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় উপাসনালয়ের কর্মীরা : জনপ্রশাসন উপদেষ্টা
- ৯৫৫৬ কোটি টাকায় নির্মিত ২২০ আশ্রয়কেন্দ্রের কোনোটিই শতভাগ উপযোগী নয়
- ১০আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৬রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি
- ১০কুষ্টিয়ার চরমিলপাড়ায় ব্যাগ উৎপাদন শিল্পে ৪০০ মানুষের কর্মসংস্থান





পাঠকের মতামত