
গত ২ দিনের বৃষ্টি আর উজান থেকে আসা ঢলে রংপুরে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের জমিতে চাষ করা কৃষকের বিভিন্ন মৌসুমীফসল পানির নীচে তলিয়ে গেছে। পানিতে ফসল তলিয়ে যাওয়ায় দিসেহারা হয়ে পরেছে সেখানকার কৃষকেরা। রংপুর পানি উন্নয়ন বের্ডের কর্মকর্তারা জানিয়েছেন ভারত থেকে আসা পানির কারণে তিস্তা নদীতে পানি বাড়ি বৃদ্ধি পেয়েছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উজানের পাহাড়ি ঢলে বৃহস্পতিবার সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে। সকালে নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১ দশমিক ২ সেন্টিমিটার নিচ দিয়ে এবং কাউনিয়া পয়েন্টে ১ দশমিক ৫৬ সেন্টিমিটার নিচ দিয়েপ্রবাহিত হয়েছে।
চৈত্র মাসে তিস্তা নদীতে আকস্মিক পানি বৃদ্ধির কারণে গঙ্গাচড়া, কাউনিয়া উপজেলার চরাঞ্চলের জমিতে চাষ করা কৃষদের মিষ্টি কুমড়া, বাদাম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, বোরো ধানসহ বিভিন্ন ফসল পানিতে তলিয় গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা।
গঙ্গাচড়া উপজেলার নজরুল ইসলাম জানান, আমি নদী এলাকায় বড় হয়েছি। চৈত্র মাসে তিস্তা নদীতে পানি বাড়া দেখিনি। এবার প্রথম দেখলাম। নদী ভাঙনের কারণে ফসলি জমি তিস্তার গর্ভে বিলিন হয়েছে। শুষ্ক মৌসুমে চাষাবাদই আমাদের সারা বছরের খাবারের যোগান দেয়। মিষ্টি কুমড়া, পেঁয়াজ- রসুন, লাল শাক ও বোরো ধান লাগিয়েছিলাম। হঠাৎ কওে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ফসল পানিতে তলিয়ে গেছে।
কাউনিয়ার ঢুষমারার চর এলাকার কৃষক তরিকুল ইসলাম জানান, এই প্রথম দেখলাম চৈত্র মাসে তিস্তার পানি বাড়া। প্রতি বছর চৈত্র মাসে জেগে ওঠা চওে আমরা নানান ধরনের ফসল ফলাই। এ বছর হঠাৎ পানি এসেছে। আমার প্রায় ৪একর জমির ধান, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, রসুন ও বাদাম নষ্ট হয়ে
গেছে। অনেক কৃষকের ক্ষেত পানিতে তলিয়ে রয়েছে। লক্ষীটারি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী জানান, নদীর পানি এই সময় বাড়ার কথা নয়। জৈষ্ঠ্য মাসের শেষের দিকে তিস্তা নদীর পানি বাড়ে। কৃষকরা প্রতি বছর শুষ্ক মৌসুমে ফসল চাষ করেন। কিন্তু দুই-তিন দিন ধরে চৈত্র মাসেই তিস্তা নদীর পানি বেড়েছে। এতে চাষ করা ভুট্টা, বাদাম, বোরো ধান তলিয়ে গেছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানান, ভারতে বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদী এখন পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। নদীর বুকে চাষ করা ফসলেরও ক্ষতি হয়েছে।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি





পাঠকের মতামত