
বাংলাদেশে চামড়াজাত পন্যের শতভাগ রপ্তানিমূখী প্রতিষ্ঠানসমূহের মধ্যে উল্লেখযোগ্য এবিসি ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এবং জাপান বাংলাদেশ যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিবিজে লেদার গুডস লিমিটেড।
আন্তর্জাতিক চামড়াজাত পণ্যবাজারে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে চামড়াজাত পণ্য রপ্তানী ও দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানী উন্নয়ন ব্যুরো কর্তৃক এবিসি ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড বিগত ২০১২-২০১৩, ২০১৪-২০১৫ অর্থবছরে প্রাপ্ত রপ্তানী ট্রফির ধারাবাহিকতায় ২০১৭-২০১৮ অর্থবছরেও রপ্তানী ট্রফি অর্জন করেছে। একই সাথে বিবিজে লেদার গুডস লিমিটেড ২০১৬-২০১৭ অর্থবছরে প্রাপ্ত রপ্তানী ট্রফির ধারাবাহিকতায় ২০১৭-২০১৮ অর্থবছরেও রপ্তানী ট্রফি অর্জন করেছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন এন্ড গ্র্যান্ড বলরুমে আয়োজিত জাতীয় রপ্তানী ট্রফি প্রদান অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর ভার্চুয়াল উপস্থিতিতে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপির হাত থেকে রপ্তানী ট্রফি গ্রহণ করেন বিবিজে লেদার গুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মজুমদার এবং এবিসি ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের কর্ণধার জয়নাল আবেদীন মজুমদার সিআইপির একমাত্র পুত্র ও প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মারুফ আবেদীন মজুমদার।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান জয়নাল আবেদীন মজুমদার প্রায় চার দশক ধরে চামড়া ও চামড়াজাত পণ্য নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। তার এই কর্ম অবদানের মধ্যে এবিসি ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ও বিবিজে লেদার গুডস লিমিটেড ছাড়াও রয়েছে আন্তর্জাতিক স্বীকৃতিসম্পন্ন পরিবেশ-বান্ধব প্রতিষ্ঠান হিসেবে এলডব্লিউজি সনদ অর্জনকারী ও বিশ্বমানের চামড়া উৎপাদন ও রপ্তানীকারী প্রতিষ্ঠান এবিসি লেদার। এছাড়াও আবেদীন কর্পোরেশন তার প্রতিষ্ঠিত প্রথম প্রতিষ্ঠান আজও সুনামের সাথে ব্যবসা করে চলেছে।
জয়নাল আবেদীন মজুমদারের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ শুধুমাত্র রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন নয় বরং দেশীয় জনগণকে জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে ক্রমাগত ভূমিকা রেখে চলেছেন। তার ব্যবস্থাপনা পরিচালক, এবিসি ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড দেশের অর্থনৈতিক উন্নয়নে অব্যাহতভাবে অবদান রাখার স্বীকৃতি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রপ্তানী উন্নয়ন ব্যুরো কর্তৃক পাঁচ বার সিআইপি (রপ্তানী) মনোনীত হয়েছেন।
প্রতিষ্ঠান দুইটির কর্ণধার জয়নাল আবেদীন মজুমদার দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন এবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটি অন হাইড এন্ড স্কিন, লেদার এন্ড লেদার গুডস এন্ড আর্টিফিসিয়াল লেদার কমিটির ২০২১-২০২৩ সালের জন্য প্রথম কো-চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টারস এসোসিয়েশন-এর ২০২২-২০২৩ সালের জন্য কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। এভাবে তিনি দেশের চামড়া শিল্পের বিকাশ ও প্রসারে জন্য বিশেষ ভূমিকা রেখে চলেছেন।
চামড়াখাত ও রপ্তানী বাণিজ্যে ভূমিকা ছাড়াও দেশের শিক্ষা ব্যবস্থাতেও রয়েছে তার বিশেষ অবদান। তিনি প্রতিবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ শিক্ষার্থীদের সহপাঠ কার্যক্রমের দ্বারা তাদের মানসিক ও শারিরীক বিকাশের জন্য নানা ধরনের প্রণোদনা প্রদান করে থাকেন। চাঁদপুরে তাঁর নিজ গ্রাম সিহিঁর চৌঁ-তে গড়ে তোলেন প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চাঁদপুর জেলা প্রশাসক কর্তৃক ২০১৯ সালে তিনি জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মনোনীত হন।
জয়নাল আবেদীনের দক্ষ নেতৃত্ব ও সুদুরপ্রসারী নির্দেশনায় উত্তরোত্তর তার প্রতিষ্ঠানসমূহ আন্তর্জাতিক পরিমন্ডলে দাপটের সাথে এগিয়ে চলছে। চামড়াজাত পন্যের বিশ্ববাজারে আজ এবিসি ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ও বিবিজে লেদার গুডস লিমিটেড একটি দৃঢ় প্রত্যয়ের নাম। উল্লেখ্য, জয়নাল আবেদীন মজুমদার পুরানবাজার মিজানুর রহমান চৌধুরী (সাবেক প্রধানমন্ত্রী) বাড়ির প্রয়াত জিয়াউদ্দিন (জীবন) চৌধুরীর বড় জামাতা। তাঁর দেশ ও দেশ বিশ্ববাণিজ্যে বিশেষ অবদান রাখায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে বাণিজ্য প্রতিদিন পরিবার।
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৯কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ১০রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা





পাঠকের মতামত