
করোনা ভাইরাসে যেসব দেশের পরিস্থিতি বেশি নাজুক ইরান তাদের মধ্যে অন্যতম। আক্রান্ত এবং মৃত্যুর হার কিছুটা কমলেও এখনো দেশটিতে এ ভাইরাস সমান ভয়ংকর হয়ে আধিপত্য বজায় রেখেছে।
এরমধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে চলে এসেছে। বিশেষ করে অক্সফোর্ড এবং ফাইজারের টিকা নিয়েই কাড়াকাড়ি হচ্ছে বেশি। কিন্তু তাতে ইরানের বয়েই গেলো। করোনার পশ্চিমা ভ্যাকসিন যেন ইরানে ঢুকতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
শুক্রবার (০৮ জানুয়ারি) আন্তর্জাতিক বার্তাসংস্থা সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়, খামেনি শুক্রবার বলেন, পশ্চিমা দেশগুলোতে তৈরি করোনার ভ্যাকসিনের ওপর আমার বিশ্বাস নেই। একইসঙ্গে এসব ভ্যাকসিন যেন কোনোভাবেই দেশে ঢুকতে না পারে।
তিনি বলেন, ‘আমরা মোটেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ফ্রান্সের কাছ থেকে করোনা ভাইরাসে ভ্যাকসিন আমদানি করবো না। আমি তাদের বিশ্বাস করি না। ’
এমনিতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সর্বোচ্চ চাপ’ নীতির কারণে ইরানের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা দেশটির ভোগান্তি বাড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার এ নির্দেশ ট্রাম্পের নীতির প্রতিক্রিয়া হিসেবে ধরা হচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ এর আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন কেনার অর্থ শোধ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন।
এদিকে গতমাসে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছিলেন, ‘ইরানের বিজ্ঞানীদের সহযোগিতায়’ সরকার করোনার ভ্যাকসিন উৎপাদন এবং দেশের বাইরের ভ্যাকসিন কেনার পরিকল্পনা করেছে।
২০১৯ সালের শেষদিকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ইরানের এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৯৩৩ জনের। আর আক্রান্ত হয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ।
- ১নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ২তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৩জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৪২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৫মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ৬ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ৭আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ৮চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৯কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ১০গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৯চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ১০তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত