প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২ ৩:৩১ পিএম
ইয়াবা ফেনসিডিল

ফরিদপুরে পৃথক পৃথক স্থান থেকে ৫শ ৩৯ টি ইয়াবা ও ১শ ৩৯ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রত্যেকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার রাতে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, জেলার বোয়ালমারী উপজেলার উত্তর শিবপুর এলাকা থেকে ৫শ ৩৯ টি ইয়াবা ট্যাবলেটসহ একই উপজেলার বারখাদিয়া গ্রামের শাহাবুদ্দিন কাজীর ছেলে এনায়েত ওরফে এ্যানী কাজী ও মাদারীপুর জেলার দুর্গাবতী গ্রামের মতলেব খান এর ছেলে সুজন খান কে আটক করে বোয়ালমারী থানা পুলিশ। বোয়ালমারী থানার উপ পরিদর্শক মো. মাহাবুল করিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

অপরদিকে ফরিদপুর সদরের বেড়ীবাঁধ এলাকায় একটি অটো রিকশা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ ঈশাণগোপালপুর গ্রামের আব্দুল শেখ এর ছেলে লিটন শেখকে আটক করে। পরে তার দেয়া তথ্যে তাদের বসতবাড়ী থেকে আরো ৬০টি  বোতল উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ।

এ সময় লিটনকে মাদক ব্যবসার অর্থযোগানদাতা তার আপন ভাই শহিদ শেখকে আটক করে পুলিশ। এ ঘটনায় উপ-পরিদর্শক আব্দুর রহিম মোল্যা বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

 

 

ফেজবুকে আমাদের সাথে যুক্ত হতে  ক্লিক করুন

আরও খবর জানতে ক্লিক করুন

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...