
ফেনীতে টহলরত পুলিশভ্যানের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোতাহের ইসলাম (৪৩) নামের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় আসাদুল ইসলাম নামের আরেক কনস্টেবল আহত হন।
সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতাহের ও আহত আসাদুল ফেনীর মহিপাল হাইওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক আবদুস সামাদ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে মহাসড়কের ফেনীর অংশে পুলিশ ভ্যানে ছড়িয়ে দায়িত্ব পালন করছিলেন মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা। রাত পৌনে ৩টার দিকে রামপুর এলাকার ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান পেছন থেকে পুলিশভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
পুলিশভ্যানে কর্তব্যরত দুই কনস্টেবলকে আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতাহেরকে মৃত ঘোষণা করেন। আহত কনস্টেবল আসাদুল ইসলামকে হাসপাতালে ভর্তি রয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফেজবুকে আমাদের সাথে যুক্ত হতে ক্লিক করুন ।
আরও খবর জানতে ক্লিক করুন।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত