
শিবু লাল দাস নামের পটুয়াখালীর এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) রাত ৯টা থেকে ১০টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তার ব্যক্তিগত গাড়ির চালক মিরাজও নিখোঁজ রয়েছে। তবে গাড়ি চালক ব্যবসায়ী শিবুর সাথে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।
অপরহণের পর তার মুক্তিপণ হিসেবে ২০ কোটি টাকা দাবি করা হয়েছে বলে জানানো হয়েছে। পরিবারের বরাত দিয়ে অপহৃত এ ব্যবসায়ীর বেয়াই সাংবাদিক শংকর লাল দাস জানান, গতকাল রাতে আনুমানিক ২টায় শিবু লাল দাসের ব্যবহৃত ফোন দিয়ে তার স্ত্রী বিউটি দাসের ফোনে কল করে বলা হয়, শিবুকে পেতে হলে ২০ কোটি টাকা লাগবে। জবাবে স্ত্রী টাকা দেবে বলার পরই ফোন কেটে দেয়া হয়।
শিবু লাল দাসের পুত্রবধূ শান্তা রানী দাস জানিয়েছেন, সোমবার বেলা ১১টায় শহরের পুরান বাজারের নিজ বাসা থেকে তার শ্বশুর ব্যবসার কাজে ব্যক্তিগত গাড়িতে করে গলাচিপার উদ্দেশে রওনা হন। দিনভর কাজ শেষে রাত ৯টায় গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাট থেকে পুনরায় পটুয়াখালী শহরের নিজ বাসার উদ্দেশে রওনা হন তার ব্যবহৃত গাড়ি নিয়ে। এ সময় তার সাথে গাড়ির চালক মিরাজও ছিল। এক পর্যায়ে রাত সাড়ে ৯টায় শ্বশুরের ফোন ও পরে গাড়ির চালক মিরাজের ফোনও বন্ধ পাওয়া যায়।
এদিকে, মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকার একটি তেলের পাম্পে শিবু লাল দাসের ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এরপর গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় গাড়ির একাধিক সিট ভাংচুর অবস্থায় দেখতে পাওয়া যায়। গাড়ি থেকে একটি খেলনা পিস্তল এবং মিরাজের ব্যবহৃত পায়ের জুতা পাওয়া যায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ওই ব্যবসায়ীকে পাওয়া যাচ্ছে না তা সত্য। তারা মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। আমরা সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালাচ্ছি। তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
- ১প্রিমিয়ার লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ৩আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
- ৫ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ৯প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ১০যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন





পাঠকের মতামত