
ওজন ও পরিমাপে সঠিকতা, খাদ্য দ্রব্যে ভেজাল রোধ নিশ্চিত করার লক্ষ্যে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তারা দিনাজপুর,নীলফামারী ও কুড়িগ্রাম জেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন প্রতিষ্টানকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
মঙ্গলবার বিকেলে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের উপ-পরিচালক আব্দুর রশিদ স্বাক্ষরিত রংপুরের সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তারা দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা সদরের এম সরকার
ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে পেট্রোল ও ডিজেল পরিমাপে কম পাওয়ায় ৫হাজার টাকা জরিমানা আদায় করে। এছাড়াও রোলেক্স বেকারীর উৎপাদিত লাচ্ছা সেমাই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে উৎপাদন করায় ৫হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। আদালতকে সহায়তা করেন বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার মেসবাহ-উল-হাসান, ও মিঠুন কবিরাজ। অপরদিকে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের অপর একটি দল কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় মান যাচাই ব্যাতীত লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে জান্নাত ফুড এন্ড বেকারীকে ২৫ হাজিার টাকা জরিমানা আদায় করে।
আদালতটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট নিশাত তামান্না। আদালতকে সহায়তা করেন বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত