প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২ ৩:১৫ পিএম

করোনা মহামারির কারণে দীর্ঘ ২ বছর পরে পিরোজপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলার ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন চৌধুরী, সদর থানার ওসি আ.জ.মো: মাসুদুজ্জামান মিলু সহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা বৃন্দ।

এসময় পিরোজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিল্পকলা একাডেমী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা রং-বেরংয়ের বাঙালি ঐতিহ্য পালকী, বর-বধু, জেলে, কৃষাণ- কৃষাণী,বহুরুপি সাজে মঙ্গল শোভাযাত্রা শেষে মেলায় অংশগ্রহন করেন। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তিনব্যাপি এ মেলায় গ্রামবাংলার ঐতিহ্য সমৃদ্ধ বিভিন্ন ষ্টল সাজানো হয়েছে। রয়েছে নাগরদোলা, নৌকাদোলা সহ বিভিন্ন রাইডস। ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় দীর্ঘদিন পর মানুষ ভিড় জমাবেন, কিনবেন ঐতিহ্যবাহী হস্তশিল্প, খেলনাসহ নানান জিনিসপত্র।

ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় দীর্ঘদিন পর মানুষ ভিড় জমাবেন, কিনবেন ঐতিহ্যবাহী হস্তশিল্প, খেলনাসহ নানান জিনিসপত্র। এ বছর পহেলা বৈশাখ রমজান মাসে হওয়ায় আয়োজনে জনসমাগম কিছুটা কম।

 

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের

সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অবস্থিত দশতলা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সঙ্গে ছড়িয়ে পড়া ...

সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার

​জামালপুরের সরিষাবাড়ীতে এক সহজ-সরল নিরপরাধ কিশোরকে মারধর করে সামাজিক যোগাযোগমাধ্যমে চোর হিসেবে উপস্থাপন করে ভিডিও ...

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা ...