প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২ ৫:৩৮ পিএম
কাউসার আলম তৈমুর চৌধুরী

ফেনীর সাবেক ক্রিকেটার কাউসার আলম তৈমুর চৌধুরী (৪৫) গরম পানিতে ঝলসে মারা গেছেন। এ ঘটনায় মৃত্যুর আগে স্ত্রী রূপা চৌধুরীকে দায়ী করার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে তৈমুরের মৃত্যু হয়। স্ত্রী রূপা চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৃত্যুর পর স্ত্রীকে দায়ী করে একটি চিঠি লিখে যান। লেখা ও স্বাক্ষরে মিল নেই, অন্যদিকে স্বাক্ষরের নিচে টিপসইও দেয়া আছে। এ নিয়ে দেখা দিয়েছে রহস্য। অন্যদিকে ছয় দিন চিকিৎসাধীন থাকলেও তার বক্তব্যের কোন অডিও ভিডিও রেকর্ড নেই।

স্থানীয় লোকজন জানান, তৈমুর ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতে দেখেছেন। ঝগড়া কখনও এমন উত্তপ্ত ছিল না, যার কারণে হত্যার মতো ঘটনা ঘটতে পারে।

নিহতের ছোট ভাই তানজুর চৌধুরী বাবু জানান, গত ১১ এপ্রিল ভোরে তৈমুর চৌধুরী তার বাসায় ঘুমাচ্ছিলেন। ওই সময় তার শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়। এতে তার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। প্রথমে তাকে ফেনী জেনারেল হাসপাতাল, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটের আইসিইউতে তাকে চিকিৎসা দেওয়ার ছয় দিন পর তিনি মারা যান।

তৈমুর ফেনী শহরের শহীদ সেলিনা পারভীন সড়কের (নাজির রোড) বাড়িতে স্ত্রী, সন্তানসহ বসবাস করতেন। আবু তৈয়ব চৌধুরীর ছেলে তৈমুর ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের প্রতিভাবান সাবেক খেলোয়াড় ছিলেন। তার মৃত্যুতে ফেনীর ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গ্রেপ্তার রূপাকে রোববার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজ উদ্দিনের আদালতে হাজির করে পুলিশ। আদালত তাকে জেলহাজতে পাঠান।

রূপা আদালতে দাবি করেছেন, তাকে ফাঁসাতে অন্য কেউ এ চক্রান্ত করছে। সেদিন সেহরি খেয়ে তিনি ঘুমিয়ে ছিলেন। এর পর স্বামীর চিৎকার শুনে তিনিও জেগে ওঠেন। তৈমুরের গায়ে কীভাবে গরম পানি পড়েছে, তিনি দেখেননি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, তৈমুর হত্যায় স্ত্রীকে আসামি করে মামলা হয়েছে, তদন্ত চলছে।

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...