
আগামীকাল ২৫শে বৈশাখ ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রনালয় গৃহিত কর্মসূচীর সাথে সমন্বয় করে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কাচাড়ী বাড়ি চত্বরে দিন ব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে। গৃহিত কর্মসূচী সমূহ বাস্তবায়নে জেলা।
প্রশাসন ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান জানান, রবীন্দ্র স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসর কাচাড়ী বাড়ি চত্বরে অবস্থিত দেবেন্দ্র মঞ্চে রবিবার সকাল ১০টায় অনুষ্ঠান মালা শুরু হবে। সকাল ১০টা থেকে স্মারক আলোচনা অনুষ্ঠান শুরু হবে।
রবীন্দ্র জন্মোৎসবের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “মানবতার সংকট ও রবীন্দ্রনাথ”।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ সদস্য মোঃ শহিদুজ্জামান সরকার, নওগঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামানিক, নওগাঁ-৫ (নওগাঁ সদর ) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল (জন), নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ার হোসেন, সংস্কৃতি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম, নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এবং জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু।
এ অনুষ্ঠানে সন্মানীত আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করবেন রবীন্দ্র বিশেষজ্ঞ রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর ড. আলী রেজা আব্দুল মজিদ এবং নওগাঁ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।
আয়োজনের দ্বিতীয় পর্বে বিকেল আড়াই টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে পর্যায়ক্রমে আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমী, রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমী এবং সর্ব শেষে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
এ ছাড়াও পরিতসর কাচাড়ী বাড়ি চত্বরে বসেছে গ্রামীন মেলা। মেলা চলবে সাত দিন। এই অনুষ্ঠান মালা এবং মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পতিসরসহ নওগাঁ জেলা ছাড়াও পতিসর সংলগ্ন বগুড়া এবং নাটোর জেলার গ্রাম গুলো হয়ে উঠেছে উৎসব মুখর। এসব গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে বেড়াতে এসেছেন দুর দুরান্ত থেকে নানা সম্পর্কের আত্মীয় স্বজন। বাড়িতে বাড়িতে চলছে বিভিন্ন রকমের খাবারের আয়োজন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে যেহেতু বিগত দু’বছর পতিসরে রবীন্দ্র জন্ম বার্ষিকীর কোন অনুষ্ঠান আয়োজন করা হয়নি। যার কারনে এ বারের আয়োজনকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত