প্রকাশিত: জানুয়ারী ১৪, ২০২১ ১১:০৭ এএম

পুঁজিবাজারে লেনদেনে আসাকে কেন্দ্র করে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের সঙ্গে চুক্তি করেছে ই-জেনারেশন কর্তৃপক্ষ। বুধবার (১৩ জানুয়ারি) এই চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তিতে ডিএসইর পক্ষে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম। এছাড়া সিএসইর ম্যানেজার মোহাম্মদ মোর্শেদ আলম ও ইজেনারেশনের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. মাজহারুল ইসলাম এতে সাক্ষর করেছেন।

ডিএসইতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম. সাইফুর রহমান মজুমদার ও ই-জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য ই-জেনারেশনের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ১২ জানুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

এর আগে গত ২১ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৭৪৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে ডিজিটাল প্লাটফরম সল্যুশন, নতুন বাজার উন্নয়ন, আইওটি-ভিত্তিক সল্যুশন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

ইজেনারেশনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২০.৫৬ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

শেয়ার

পাঠকের মতামত

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং ...

ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) ...

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) ...

বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...