প্রকাশিত: মে ২০, ২০২২ ১০:৩০ পিএম
বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে কাহালু উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বীরকেদার বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুজনের নামপরিচয় মেলেনি বলে জানিয়েছেন কাহালু থানার ওসি আমবার হোসেন।
ওসি আমবার জানান, শুক্রবার রাত আটটার দিকে কাহালু উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বীরবেদার বারোমাইল এলাকায় তিন মোটরসাইকেল আরোহীকে একটি ট্রাক ধাক্কা দেয়।    এতে ঘটনাস্থলে একজন এবং পরে আহত অবস্থায় দুপচাঁচিয়া হাসপাতালে নেয়ার পর অন্যজনের মৃত্যু হয়। এছাড়া আরও একজনকে গুরুতর আহত অবস্থায় দুপচাঁচিয়া থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও জানান,  ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নেয়া হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো: ...