
চাঁদপুর সাহিত্য একাডেমির নির্বাহী পরিষদ বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ মে) জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমির সভাপতি অঞ্জনা খান মজলিশ স্বাক্ষরিত পত্রে এ কমিটি অনুমোদন দেন।
নতুন এডহক কমিটিতে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছামৎ রাশেদা আক্তারকে আহ্বায়ক এবং কবি, লেখক ও সংগঠক মোঃ শাহাদাৎ হোসেন শান্তকে সদস্য সচিব করা হয়।
গঠিত এডহক কমিটির সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল সদর) অসিফ মহিউদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক অজয় কুমার ভৌমিক, শিক্ষক ও লেখক অধ্যাপক জালাল চৌধুরী, কবি ও লেখক মাহবুবুর রহমান সেলিম, শিক্ষক, কবি ও সাংবাদিক মোঃ ইকবাল হোসেন পাটওয়ারী, কবি ও লেখক আবদুল্লাহিল কাফী, কবি, প্রাবন্ধিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেন, কবি ও গল্পকার কাদের পলাশ, কবি, গল্পকার ও সংগঠক আশিক বিন রহিম।
আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্বের কমিটিকে নতুন এডহক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং সকল হিসাব বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়। এর আগে মঙ্গলবার(২৪ মে) চাঁদপুর সাহিত্য একাডেমির কার্যনির্বাহী কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে পূর্বের নির্বাহী পরিষদ বিলুপ্ত করা হয়।
- ১সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ২ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ
- ৩গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪পিপলস লিজিংয়ের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫ডাচ-বাংলা ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৬তেজগাঁও বায়তুন-নূর জামে মসজিদে ইমাম নিয়োগ, আবেদন শেষ ১৫ আগস্ট
- ৭রিলায়েন্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৯এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৬তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৭কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৮‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৯সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ১০হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু





পাঠকের মতামত