
বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বাবুইসহ দেশীয় প্রজাতির পাখ-পাখালির অভয়াশ্রম তৈরির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে বরগুনার সুরঞ্জনা সড়কে তিন শতাধিক তালের চারা ও পাঁচ শতাধিক খেজুর চারা রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দু’দিনব্যাপী এ বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করছে বরগুনার সুরঞ্জনা ইকো ট্যুরিজম সেন্টার এন্ড রিসোর্ট কতৃপক্ষ। শনিবার বেলা ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হাসানুর রহমান ঝন্টু, বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া ফোরামের সভাপতি মোঃ হাফিজুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জয়দেব রায় এবং সুরঞ্জনা ইকোট্যুরিজম সেন্টার এন্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক জাফরিন নিতুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একই কর্মসূচির অধিনে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সহযোগিতায় রবিবার সকাল ১১ টায় ‘খেজুর রসের সন্ধানে’ শ্লোগান নিয়ে বরগুনার সুরঞ্জনা সড়কে দেশীয় প্রজাতির পাঁচ শতাধিক খেজুর চারা রোপণ করা হবে বলে জানান, সুরঞ্জনা ইকো ট্যুরিজম সেন্টার এন্ড রিসোর্ট কতৃপক্ষ।
সুরঞ্জনা ইকো রিসোর্টের ব্যাবস্থাপনা পরিচালক জাফরিন নিতু জানান, রোপনের পর সঠিক পরিচর্যা ও নিরাপত্তার অভাবে শেষপর্যন্ত অধিকাংশ বৃক্ষ রোপন কর্মসূচি সফল হয় না। সেসব বিবেচনায় পাঁচ বছর পর্যন্ত এসব চারা গাছের নিবিড় পরিচর্যার পরিকল্পনা নেয়া হয়েছে। এসব চারা গাছের মৃত্যু হার কমাতে তিন বছর বয়সী তালের চারা ও খেজুর চারা রোপণ করা হচ্ছে।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট





পাঠকের মতামত