প্রকাশিত: জুন ১৪, ২০২২ ১১:১০ এএম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামনগর গ্রামে বসত ঘর থেকে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
 ৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল সামীন্নবী চৌধুরী জানান, মঙ্গলবার(১৪জুন)গোপন সুত্রে খবর পেয়ে রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার শাহজাহান এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামে পুরাতন বসত ঘরে(মাটির ঘরে)অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ আলী(৬০) কে সাড়ে ৬ কেজি গাঁজা ও ২৪৬ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের মৃত হেকিন আলী চৌকিদারে পুত্র। আটককৃত মাদক ব্যবসায়ীকে থানায় সোপর্দ করা হয়েছে।
তার বিরোদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে বিজিবি বাদি হয়ে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন ।
শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...