
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে অপহরন করে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহসপতিবার বিকেলে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত ৩ এর বিচারক এম আলী আহাম্মেদ দুই আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। দীর্ঘ ১৮ বছর পর এই মামলার রায়ে খুশি বাদির পরিবারের সদস্যরা।
মামলার বিবরনে জানা গেছে ২০০৪ সালের ২ সেপ্টেম্বর রাতে রংপুরের পীরগজ্ঞ উপজেলার একবারপুর দক্ষিনপাড়া গ্রামের শওকত শেখের ছেলে মিলন শেখ তার স্ত্রীকে নিয়ে আত্মীয়র বাসায় দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে আসামী একরামুল হক ও আবুল কালাম আজাদ তাদের পথরোধ করে ধরে। এর পর আসামীরা অস্ত্রের মুখে স্বামী মিলন শেখকে একটি গাছের সাথে বেঁধে রেখে স্ত্রীকে অপহরন করে নিয়ে গিয়ে মাদারগজ্ঞ কলেজের পার্শ্বে নির্জন স্থানে নিয়ে গিয়ে উপর্যুপরি ধর্ষন করে গৃহবধুকে ফেলে রেখে চলে যায়। পরে তাদের আত্মচিৎকারে লোকজন এগিয়ে এসে স্বামী ও তার স্ত্রীকে উদ্ধার করে।
এ ঘটনায় নির্যাতিতা গৃহবধুর স্বামী মিলন শেখ বাদী হয়ে পীরগজ্ঞ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ইকবাল বাহার দুই আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
সাক্ষীদের সাক্ষ্য ঘ্রহণ শেষে আসামীদেও বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় দীর্ঘ ১৮ বছর পর বৃহসপতিবার বিকেলে বিচারক আসামী একরামুল হক ও আবুল কালাম আজাদকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অপহরনের অভিযোগে ১৪ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেন। রায় ঘোষনার পর দুই আসামীকে পুলিশী পাহারায় তাদের রংপুর কেন্দ্রীয় করাগারে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সরকার পক্ষের আইনজীবী মাকজিয়া হাসান দীবা জানান, দেরীতে হলেও আমরা ন্যায় বিচার পেয়েছি। এই বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রগতি হলো বলে আমরা মনে করি।
অন্যদিকে আসামী পক্ষের আইনজিবী আব্দুস সালাম জানান, তার মক্কেল ন্যায় বিচার পায়নি। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবো বলে জানান তিনি।
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত