
ঈদ ও এর পরবর্তী বেশ কয়েকদিন ধরে সবার ঘরেই কমবেশি মাংস রান্না হয়। তবে মাংস রান্না করতে বেশ সময় লাগে সবারই। এর মূল কারণ হলো মাংস সেদ্ধ হতে বেশ সময় লাগে।
এজন্য রান্নাঘরে চুলার পাশে ঠাঁই দাঁড়িয়ে থাকতে হয় সবারই! তবে কয়েকটি কৌশল আছে যার মাধ্যমে আপনি খুব কম সময়েই মাংস রান্না করতে পারবেন। জেনে নিন মাংস দ্রুত সেদ্ধ করতে কী করণীয়-
>> মাংসের সঙ্গে অনেকেই কাঁচা পেঁপে রান্না করেন। জানলে অবাক হবেন, এই এই উপায়ে রান্না করলে দ্রুত মাংস সেদ্ধ হয়। চাইলে কাঁচা পেঁপে বাটা দিয়েও রাঁধতে পারেন মাংস।
>> আবার পেঁপের পাতা ব্যবহারেও দ্রুত মাংস সেদ্ধ করতে পারবেন। এজন্য মাংস রান্নার আগে সারারাত পেঁপে পাতায় মুড়ে ফ্রিজে রেখে দিন। তারপর রান্না করলে দ্রুত সেদ্ধ হবে মাংস।
>> বেকিং সোডা মাংস দ্র্রুত সেদ্ধ করতে কার্যকরী। এজন্য মাংস রান্নার আগে ভালো করে ধুয়ে নিন। তারপর বেকিং সোডা পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করে মাংসের গায়ে মাখিয়ে ১৫ মিনিট মেরিনেট করে রাখুন। এরপর ধুয়ে পানি ঝরিয়ে রান্না করলে দ্রুত মাংস সেদ্ধ হবে।
>> গরু ও খাসির মাংস রান্না করার সময় কষানোর পর সামান্য চিনি দিতে পারেন। চিনি দিলে মাংস দ্রুত সেদ্ধ হয়।
>> অনেকেই রান্না করার সময় মাংস ঢাকনা দিয়ে ঢেকতে ভুলে যান। ঢেকে রান্না করলে মাংস দ্রুত সেদ্ধ হয়।
>> আনারস ব্লেন্ড করে মিশিয়ে রান্না করলেও দ্রুত সেদ্ধ হবে। এতে মাংসের স্বাদও বাড়বে। আনারসে থাকা ব্রোমিলেইন নামের এনজাইম দ্রুত মাংসের কোলাজেন ভেঙে সেটাকে নরম করে।
>> মাংস দ্রুত সেদ্ধ করার আরও এক উপায় হলো সুপারির ব্যবহার। একটি আস্ত সুপারি দিয়ে মাংস রান্না করলে দ্রুত সেদ্ধ হবে।
>> মাংস রান্নার সময় পাত্রে একটি তামার পয়সা ফেলে দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়। বাবুর্চিরা মাংস দ্রুত সেদ্ধ করতে এই পদ্ধতি অনুসরণ করেন।
>> সামান্য সাদা সিরকা মিশিয়ে দিলেও দ্রুত মাংস সেদ্ধ হয়ে যায়। বিশেষ করে গরুর বা খাসির মাংসে সাদা সিরকা ব্যবহারে স্বাদ অনেকটাই বেড়ে যায়। এছাড়া রান্নার আগে সিরকা মিশিয়ে মাংস ১০-১৫ মিনিট মেরিনেট করে রেখে ধুয়ে রান্না করুন। তাহলেও খুব কম সময়ে রাঁধতে পারবেন মাংস।
>> মাংস দ্রুত নরম ও মজাদার গ্রেভি তৈরি করতে ব্যবহার করতে পারেন টকদই। এজন্য রান্নার আগে মাংসে টকদই মিশিয়ে মেরিনেট করে রাখতে হবে।
> মাংস রান্নার আগে ভালো করে ধুয়ে বেকিং সোডা মেশানো পেস্ট লাগিয়ে ১৫ মিনিট মেরিনেট করে রাখুন। এরপর ধুয়ে পানি ঝরিয়ে রান্না করলে দ্রুত মাংস সেদ্ধ হবে।
বিপি/এএস
- ১দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ২জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৩লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৪আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ৬পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ৭মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৮সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৯জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ১০বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৮ইউসিবি ব্যাংকের বৃহস্পতিবার লেনদেন চালু
- ৯৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত





পাঠকের মতামত